Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত

সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আগ্রহ রয়েছে ভারত সরকারের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০১৬, ১০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০১৬, ১০:২৭

options
link
সন্ত্রাসমুক্ত পরিবেশে সার্ক সম্মেলন চায় ভারত zoom

স্টাফ রিপোর্টার: পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সম্মেলন করা উদ্দেশ্য নয়, বরং সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশেই সার্ক বৈঠক চায় ভারত৷ বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রের এই মনোভাবের কথা স্পষ্ট করেছেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ৷ এদিন তিনি বলেন, “সার্ক অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও অর্থনৈতিক সহাবস্থান রক্ষা করাই আমাদের সরকারের কাছে প্রধান উদ্দেশ্য৷ সার্ক যাতে অটুট থাকে সেদিকেই আমাদের আগ্রহ রয়েছে৷”

সার্ক অটুট রাখার কথা বললেও স্বরূপ এদিন নাম না করেই ফের প্রতিবেশী পাকিস্তানের সমালোচনা করেন৷ সার্কের জন্য সন্ত্রাসের আবহমুক্ত পরিবেশের প্রয়োজনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “সার্কের জন্য যে সন্ত্রাসমুক্ত পরিবেশের প্রয়োজন রয়েছে আমাদের এক প্রতিবেশীর কর্মকাণ্ডের জন্য তা বিঘ্নিত হচ্ছে৷” আর সে কারণেই ভারত ইসলামাবাদে সার্কের বৈঠকে যোগ দিতে পারছে না বলেও তিনি মন্তব্য করেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারত যে সার্ক থেকে পাকিস্তানকে বাদ দিতে আগ্রহী নয় বরং তারা যাতে নিজেদের পরিবর্তন করে সুস্থ পরিবেশ তৈরি করে সেদিকে তাকিয়ে আছে এদিন স্বরূপের মন্তব্য থেকে সে কথাও বোঝা গিয়েছে৷ তিনি জানিয়েছেন, “স্নানের গামলা থেকে বাচ্চাকে ফেলে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয়, তাকে পরিষ্কার করাটাই আমাদের উদ্দেশ্য৷”

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.