[চপ্পলে মোবাইল ক্যামেরা, ছাত্রীদের অন্তর্বাসের ছবি তুলে ধৃত যুবক]

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ২০১৭ সালে পাকিস্তানের গুলিতে ৭০ জন ভারতীয় জওয়ান আহত হয়েছেন। ভারতীয় সেনার তরফে আমন আনন্দ জানিয়েছেন, দেশের সরকারি হিসাব বলছে, গত বছর ৮৬০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের হিসাবে এই সংখ্যাটা মাত্র ২২১ বার। তিনি জানান, “এটা তো শুধুই সংঘর্ষ বিরতির হিসাব। এই হিসাবেই যদি গণ্ডগোল থাকে, তাহলে কী করে কত জন সেনা প্রাণ হারিয়েছেন তার হিসাবে স্বচ্ছতা থাকবে?” ভারতীয় সেনা এই প্রসঙ্গে কারগিল সংঘর্ষের কথাও বলেছে। সেই সময়ও পাকিস্তান ক্ষয়ক্ষতির ঠিক হিসাব দিতে পারেনি।
[লাগবে না আধার, নয়া নিয়ম চালু করল UIDAI]

এই প্রসঙ্গ ধরেই ভারতীয় সেনার এক মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত ডিসেম্বরে পুঞ্চ জেলার দিগওয়ার এবং খাড়ি কারমারা সেক্টরে পাকিস্তান বেপরোয়া গোলাগুলি চালাতে শুরু করে। তাতে তিন পাক সেনাই প্রাণ হারান। পাকিস্তানের সেনার তরফে একটি টুইটে সে কথা জানানো হলেও তা পরে ডিলিট করে দেয় তারা। ইন্টেলিজেন্স ব্যুরোর একটি সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ভারতীয় জওয়ানরা গত এক বছরে ২৭ জন পাক স্নাইপারকে খতম করেছে যাদের গুলিতে সবচেয়ে বেশি সংখ্যক জওয়ান মারা গিয়েছেন। ‘হট পারস্যুট’ পলিসর অধীনে ভারত সরকার এবছর একাধিকবার পাক মাটিতে ঢুকে জঙ্গি নিধন করে এসেছে। মে মাসে পাক সেনা দুই ভারতীয়র মুণ্ডচ্ছেদ করে নিয়ে গেলে বদলা নিতে পাক মাটিতে ঢুকে জঙ্গি ও পাক সেনাদের খতম করে ভারত।
