Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬

নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী

দর্শকরা ভাবেন এটাও হয়ত নাচেরই অংশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ০৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ০৭:৫৮

options
link
নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্যান্য অনুষ্ঠানের মতোই এদিনও শুরু করেছিলেন নাচ। কিন্তু শেষ করতে পারলেন না তামিলনাড়ুর ৪৮ বছর বয়সী নৃত্যশিল্পী ওমানাকুট্টান। অনুষ্ঠানের মাঝপথেই অসুস্থ হয়ে পড়লেন।এ রপর পারাভারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে ‘মৃত’ বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তবে ঠিক কারণে মৃত্যু হয়েছে এখনও জানা যায়নি।

dance_web

Advertisement

ওমানাকুট্টান গত ২৫ ধরে দেশের ৪০০টি-রও বেশি মঞ্চে ধ্রুপদী নৃত্য ‘ভারতনাট্যম’ পারফর্ম করছিলেন। এদিনও পারাভুরের অনুষ্ঠানে নিজের শিক্ষক শিভান মালয়াঙ্কারার সঙ্গে নাচছিলেন তিনি। কিন্তু নাচতে নাচতে হঠাৎই পড়ে যান ওমানকুট্টান। এসময় দর্শকরা ভাবেন এটাও হয়ত নাচেরই অংশ। এমনকী তাঁর শিক্ষকও বুঝতে পারেননি প্রথমে। কিন্তু যখন দেখা যায় ওমানাকুট্টান উঠছেন না, তখন মালয়াঙ্কারা পর্দা ফেলে দেন এবং ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য সাহায্য চান।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

গোটা ঘটনায় হতভম্ব হয়ে যান দর্শকরাও। কারণ ওমানাকুট্টান সুস্থ ছিলেন এবং অনুষ্ঠান চলাকালীন বিনা অস্বস্তিতে নাচ করছিলেন। কিন্তু তারপরেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.