সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোকাকোলা থেকে মুখ ঘোরাচ্ছে ভারতবাসী৷ আটলান্টার এই ঠান্ডা পানীয় সংস্থার উপাদান শরীরে তীব্র ক্ষতি করার নানা প্রমাণ ও তথ্য প্রকাশ্যে আসায় ভারতে এর বিক্রি কমেছে৷ জুলাই-সেপ্টেম্বর মাসে কোকাকোলার বিক্রি এক ধাক্কায় প্রায় চার শতাংশ কমে গিয়েছে৷ গত বছর ঠিক এই সময় থামস আপ, স্প্রাইট, মাজা, মিনিট মেডের মতো কোকাকোলা সংস্থা পরিচালিত ঠান্ডা পানীয়র বিক্রি চার শতাংশ বৃদ্ধি পেয়েছিল৷
চিকিৎসকদের মতে, মিষ্টি পানীয় শরীরে নানা ক্ষতি করায় ভারতীয় ক্রেতা এই ধরনের পানীয় নিয়ে স্বাস্থ্যসচেতন হয়েছে৷ পেপসিকোর অবস্থা বাজারে তুলনায় ভাল৷ খাদ্য ও পানীয় ব্যবসায় খুচরো পণ্য কনসালট্যান্সি টেকনোপাকের চেয়ারম্যান অরবিন্দ সিঙ্ঘল জানিয়েছেন, “কোকাকোলার বাজার খারাপ হওয়ার অন্যতম কারণ কার্বন গ্যাসকে নিষ্পেশিত করে যেসব পানীয় তৈরি হয় শুধুমাত্র সেইসব ব্যবসায় নিজেদের আবদ্ধ রাখা৷ ভারতীয়দের চাহিদা, রুচি, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বিষয়গুলি মাথায় রেখে কোকাকোলাকে অন্যান্য ক্ষেত্রে ব্যবসা শুরু করতে হবে৷ ব্যবসার নতুনত্ব আনতে না পারার জন্যই তাদের এই হাল৷” এছাড়া কোকাকোলায় মৃত পোকামাকড়ও মিলেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন