Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬

দেড়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, আতঙ্কে বিজ্ঞানীরা

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই আগ্নেয়গিরি থেকে লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১০:১৩

options
link
দেড়শ বছর পর জেগে উঠল আগ্নেয়গিরি, আতঙ্কে বিজ্ঞানীরা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৫০ বছর পর আবার জেগে উঠল ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। সম্প্রতি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের এই আগ্নেয়গিরি থেকে লাভা ও ধোঁয়া নির্গত হচ্ছে। প্রায় দেড়শ বছর সুপ্ত থকার পর ১৯৯১ সাল থেকে জেগে উঠতে থাকে পোর্ট ব্লেয়ারের ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিতি এই ব্যারেন আগ্নেয়গিরি। গোয়ার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসেনোগ্রাফি সূত্রে এই খবর জানা গিয়েছে।

(চলন্ত গাড়িতে অভিনেত্রীর শ্লীলতাহানির পর ভিডিও করল দুষ্কতীরা)

রিসার্চ শিপ আর ভি সিন্ধু সংকল্প নামের একটি জাহাজ নিয়ে ২০ জানুয়ারি, আন্দামান ও নিকোবার দ্বীপসমূহের পার্শ্ববর্তী এলাকা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছিলেন বৈজ্ঞানিকদের একটি দল। এমন সময় তাঁদের সামনেই ব্যারেন আগ্নেয়গিরি ছাই ওগরাতে শুরু করে। অবস্থা বুঝে আগ্নেয়গিরি থেকে মাইল খানেক দুরে সরে যান তাঁরা। নজর রাখতে শুরু করেন পরিস্থিতির উপর। সদ্য ঘুম ভাঙ্গা আগ্নেয়গিরি দিনের বেলা শুধু ছাই ওগরালেও, রাতের দিকে তা থেকে  বেরোতে শুরু করে লাল টকটকে লাভা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যাম্পাসিংয়ে আকর্ষণীয় বেতনের চাকরি পেয়ে নজির দৃষ্টিহীন তরুণীর

‘২০০ জনেরও বেশি মহিলাকে ধর্ষণ করেছি’, স্বীকারোক্তি আইএস জঙ্গির

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.