Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Population

২০২৫-এর শেষেও জনবহুলতায় সবার উপরে ভারত! পূর্বাভাস রাষ্ট্রসংঘের, জনসংখ্যা কত কোটি?

যদিও জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নগামী বলেই জানিয়েছে রাষ্ট্রসংঘ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৫, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১০, ২০২৫, ১৭:০৯

options
link
২০২৫-এর শেষেও জনবহুলতায় সবার উপরে ভারত! পূর্বাভাস রাষ্ট্রসংঘের, জনসংখ্যা কত কোটি? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৫ সালের শেষে ভারতের জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছবে, চিনকে ছাপিয়ে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি। রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দপ্তর ইউএনএফপি-র সাম্প্রতিক রিপোর্টে একথা বলা হয়েছে। এইসঙ্গে ভারতে মহিলাদের প্রজনন ক্ষমতা হ্রাস এবং জনসংখ্যা বৃদ্ধির হার কমারও বার্তা দেওয়া হয়েছে ওই রিপোর্টে।

২০১১ সালে ভারতে শেষবার জনগণনা হয়েছিল। আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে মে মাসে নতুন করে জনসুমারি হবে বলে জানা গিয়েছে। যদিও ২০২৩ সালে রাষ্ট্রসংঘের একটি পরিসংখ্যান প্রকাশ করে, তাতে বলা হয় জনসংখ্যায় চিনকে ছাপিয়ে পয়লা নম্বর স্থান দখল করেছে ভারত। ওই রিপোর্ট অনুযায়ী, দুই বছর আগেই ১৪২ কোটি জনসংখ্যার দেশে পরিণত হয়েছিল ভারত। ২০২৫ সালের শেষে যা ১৪৬ কোটিতে পৌঁছবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাষ্ট্রসংঘের এই রিপোর্ট অনুযায়ী, ভারতে জনসংখ্যার হার নিম্নগামী। নেপথ্যে প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, রাষ্ট্রসংঘের ভাষায় ‘দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস’। যেহেতু ব্যাপক হারে তরুণ প্রজন্ম পরিবার পরিকল্পনায় জোর দিচ্ছে, অনেক ক্ষেত্রে একটিমাত্র সন্তান নেওয়াতেও অনিহা দেখা যাচ্ছে। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী, ভারতে মহিলা প্রতি প্রজননের হার ২.১ থেকে ১.৯-এ নেমে এসেছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.