সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়া অ্যাপ ইনস্টাগ্রামে বিশ্বের তাবড় তাবড় সব নেতাকে পিছনে ফেলে জনপ্রিয়তম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সম্প্রতি বার্সন-মারস্টেলার সংস্থার এক সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে৷ ওই তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন দ্বিতীয় স্থানে৷

এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে মাত্র ১০১টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রী৷ তবু বিশ্বের সমস্ত নেতাকে জনপ্রিয়তায় পিছনে ফেলে প্রধানমন্ত্রীর ফলোয়ার্সের সংখ্যা প্রায় ৭ মিলিয়ন৷ পাবলিক রিলেশন ফার্ম বার্সন-মারস্টেলারের সমীক্ষা বলছে, গত এক বছরে তাঁর প্রতিটি পোস্টে গড়ে ২,২৩,০০০ টি করে কমেন্ট ও রি-অ্যাকশন পড়ে৷ জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ট্রাম্পের ফলোয়ার্স ৬.৪ মিলিয়ন৷ ৩.৭ মিলিয়ন ফলোয়ার্স নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পোপ ফ্রান্সিস৷ তালিকায় জায়গা পেয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান৷

ট্রাম্প কিন্তু ইনস্টাগ্রামে প্রায় ১৬৮৭টি পোস্ট করেছেন৷ কিন্তু তবু মোদির চেয়ে তাঁর পোস্টে ‘এনগেজমেন্ট’ কম৷ এই একই সংস্থা গত ফেব্রুয়ারি মাসে জানিয়েছিল, বিশ্বনেতাদের মধ্যে মোদিকেই সবচেয়ে বেশি মানুষ ফেসবুকে ‘ফলো’ করেন৷ সংস্থার এক সমীক্ষার নাম দেওয়া হয় ‘ওয়ার্ল্ড লিডার অন ইনস্টাগ্রাম’৷ ফেসবুকের একটি টুল, CrowdTangle ব্যবহার করে এই সিদ্ধান্তে এসে পৌঁছেছে সংস্থাটি৷ ২০১৬-য় ইনস্টাগ্রামে বারাক ওবামা ছিলেন জনপ্রিয়তম বিশ্বনেতা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন