সংবাদ প্রতিদিন ডিজিটাল জেস্ক: যাত্রীদের খুশি করতে ফের একগুচ্ছ অফার নিয়ে হাজির বিমান সংস্থাগুলি৷ অত্যন্ত কম খরচে যাত্রীদের এবার দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেবে ইন্ডিগো৷
এমন অফারের কথা নিশ্চয়ই আগেও শুনেছেন৷ তাহলে এবারে কী অফার আনল ইন্ডিগো? চলতি বছর ১ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ১,১০৬ টাকার টিকিটে শ্রীনগর থেকে যাওয়া যাবে জম্মু৷ এর পাশাপাশি ইন্ডিগোতে দিল্লি থেকে লখনউ যেতে খরচ হবে ১,৫০০ টাকা৷ আবার আমেদাবাদ থেকে মুম্বইগামী বিমানের টিকিট মূল্য ১,২০০ টাকা৷ আর মজার বিষয় হল এই যে, এর বাইরে আর কোনও অর্থ আপনাকে খরচ করতে হবে না৷ কারণ এই অঙ্কের মধ্যেই বিমানযাত্রার যাবতীয় খরচ ধরা আছে৷
বর্ষাকালে অফ-সিজনে যাত্রীর অভাবে বিমান সংস্থার ব্যবসায় ভাটা পড়ে৷ সেই আর্থিক সংকট কাটাতেই যাত্রীদের স্বল্প খরচে বিমান যাত্রা ব্যবস্থা করে দেয় তারা৷ আর এমন আকর্ষণীয় অফার নিতে কে-ই বা না চায়! শুধু ইন্ডিগোই নয়৷ অফার দিচ্ছে গোএয়ার, এয়ার এশিয়ার মতো বিমান সংস্থাগুলিও৷ গোএয়ারের ন্যূনতম টিকিট মূল্য ৮৪৯ টাকা৷ ২৯ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে টিকিট৷ সেই টিকিটে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ করা যাবে৷ এদিকে, ২৭ জুন থেকে অফার দিচ্ছে এয়ার এশিয়াও৷ কী সেই অফার? আকাশ পথে দেশের বেশ কিছু জায়গায় মাত্র ৭৮৬ টাকার বিনিময়েই পৌঁছে যেতে পারবেন যাত্রীরা৷ ৩ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে৷
গতবার মিস হয়ে থাকলে, এবার আর দেরি করবেন না৷ চটপট টিকিট কেটে ঘুরে আসুন না ক’টাদিন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন