Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

মেসোপটেমিয়ার থেকেও পুরনো সিন্ধু সভ্যতা, দাবি বিজ্ঞানীদের

সেই যুগের আবিষ্কৃত এক মাটির পাত্র থেকে জানা গিয়েছে হরপ্পার থেকেও পুরনো সিন্ধু সভ্যতা৷ নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর বিজ্ঞানীদের দাবি, মাটির পাত্রটি প্রায় ৮০০০ খ্রিস্টপূর্ব পুরনো৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৬, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০১৬, ১৪:১৮

options
link
মেসোপটেমিয়ার থেকেও পুরনো সিন্ধু সভ্যতা, দাবি বিজ্ঞানীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্কইতিহাস পরিবর্তনশীল৷ এ কথা আবার প্রমাণিত হল সভ্যতার নতুন সময়ের হদিশে৷ হদিশ দিয়েছেন আইআইটি খড়গপুর ও আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা৷ তাঁদের দাবি, সাড়ে পাঁচ হাজার বছর নয়, সিন্ধু সভ্যতা প্রায় আট হাজার খ্রিস্টপূর্ব পুরনো৷

মে মাসের ২৫ তারিখ ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশে আসে৷ সেই যুগের আবিষ্কৃত এক মাটির পাত্র থেকে জানা গিয়েছে মেসোপটেমিয়ার থেকেও পুরনো সিন্ধু সভ্যতা৷ নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করার পর বিজ্ঞানীদের দাবি, মাটির পাত্রটি প্রায় ৮০০০ খ্রিস্টপূর্ব পুরনো৷ সম্ভবত এটি হরপ্পা সভ্যতার প্রথমদিকের হকরা সময়কালের বলে জানিয়েছেন আইআইটি খড়গপুরের জিওলোজি ও জিওগ্রাফিক্স বিভাগের প্রধান অনিন্দ্য সরকার৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজ্ঞানীরা এও দাবি করেছেন প্রাচীন এই সভ্যতার অবলুপ্তির কারণ জলবায়ুর পরিবর্তনই৷ বিজ্ঞানীদের দাবি সত্যি হলে ইতিহাসের পাতায় নতুন অধ্যায়ের সূচনা হবে৷ যাতে মেসোপটেমিয়ার সভ্যতার (৬,৫০০ খ্রিস্টপূর্ব থেকে ৩,১০০ খ্রিস্টপূর্ব) থেকেও আগে ঠাঁই পাবে সিন্ধু সভ্যতা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.