সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় দশক পর অনশন ভেঙেই জানিয়ে দিয়েছিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী হতে চান৷ চান রাজ্যের রাজনৈতিক মঞ্চে ক্ষমতা হাতে নিয়ে আফস্পার বিরুদ্ধে লড়তে৷ সেই সিদ্ধান্তের পথেই পা বাড়ালেন ইরম চানু শর্মিলা৷ ঘোষণা করলেন নিজের দলের নাম৷ পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স অর্থাৎ গণ পুনরূত্থান ও বিচার জোট৷
২০০০ সালের ২ নভেম্বর অনশন শুরু করেন শর্মিলা৷ মণিপুরে আর্মড ফোর্স স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (AFSPA) প্রত্যাহারের দাবিতে দীর্ঘ ১৬ বছর ধরে অনশন চালিয়ে যান৷ আচমকা তাঁর অনশন ভাঙার খবরে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে৷ আগস্ট মাসে অনশন ভাঙার সময় বিয়ে করবেন বলেও জানিয়েছিলেন শর্মিলা৷ সেই সঙ্গে চেয়েছিলেন নির্বাচনে লড়তে৷ সংসার এখনও পাতা হয়নি বটে কিন্তু নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মণিপুরের মানবাধিকার কর্মী৷
২০১৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনে লড়বে শর্মিলার দল৷ এদিন শর্মিলা বলেন, এই রাজনৈতিক পরিবর্তন মণিপুরকে এমন এক স্থানে পরিণত করবে যেখানে আফস্পার মতো আইন সাধারণ মানুষের জীবনকে বিপন্ন করবে না৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন