Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

বুধবার ইতিহাস গড়বে ইসরো, মহাকাশে যাবে ২০টি উপগ্রহ

১৯টি উপগ্রহ সমেত এই PSLV-C34-র ওজন হবে মোট ১,২৮৮ কিলোগ্রাম৷ পুরো মিশন সম্পূর্ণ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে বলে দাবি ভারতীয় বিজ্ঞানীদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২২, ১৫:১০

options
link
বুধবার ইতিহাস গড়বে ইসরো, মহাকাশে যাবে ২০টি উপগ্রহ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  আর মাত্র কয়েক ঘণ্টা৷ তারপরই ইতিহাস সৃষ্টি করবে ইসরো৷ একই সঙ্গে ২০টি স্যাটেলাইট যাত্রা করবে মহাকাশের উদ্দেশ্যে৷ অন্ধ্রপ্রদেশের সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে বুধবার সকাল ৯.২৬ মিনিটে উৎক্ষেপণ হবে উপগ্রহগুলির৷

১৯টি উপগ্রহ সমেত এই PSLV-C34-র ওজন হবে মোট ১,২৮৮ কিলোগ্রাম৷ পুরো মিশন সম্পূর্ণ হতে মাত্র ২৬ মিনিট সময় লাগবে বলে দাবি ভারতীয় বিজ্ঞানীদের৷ উপগ্রহগুলির মধ্যে তিনটি তৈরি এদেশেই৷ তার মধ্যে দুটি তৈরি করেছেন দেশের দুই ছাত্র৷ বাকিগুলো আনা হয়েছে কানাডা, জার্মানির মতো বিভিন্ন দেশ থেকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এগুলির মধ্যে কার্টোসাট উপগ্রহটি শহর, শহরতলি, গ্রাম ও উপকূল এলাকার ভূমি ও জল বন্টনের সার্বিক চিত্র তুলে ধরবে৷ সত্যভামা বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘সত্যভামাস্যাট’ উপগ্রহটি গ্রিন হাউস গ্যাসের তথ্য সংগ্রহ করবে৷ হ্যাম রেডিও সিগন্যাল দেবে পুনের ইঞ্জিনিয়ারিং কলেজের তৈরি স্বয়ম স্যাটেলাইট৷

মহাকাশবিদ্যায় ভারতের অগ্রগতিতে একের পর এক সাফল্যে পৌঁছেছে ইসরো৷ উৎক্ষেপণের এই নতুন রেকর্ড নিঃসন্দেহে সেই অগ্রগতিতে একটি মাইলফলক হয়ে থাকবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.