সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নতুন রেকর্ড গড়ার পথে ইসরো৷ আগামী বছর বিভিন্ন দেশ থেকে সংগৃহীত মোট ৮২টি উপগ্রহ একসঙ্গে উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন৷ মার্স অরবিটার মিশনের প্রজেক্ট ডিরেক্টর সুব্বিয়া অরুণন চলতি বছরের ব্র্যান্ড ইন্ডিয়া সামিটে এই কথা জানিয়েছেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আগামী বছর ১৫ জানুয়ারি এক স্পেস মিশনে এক সঙ্গে ৮২ টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে৷ এর মধ্যে ৬২টি স্যাটেলাইট আমেরিকায় তৈরি এবং ২০ টি ইউরোপে৷
ইসরোর এই স্যাটেলাইট উৎক্ষেপণ PSLV প্রকল্পের চতুর্থ ধাপ অতিক্রম করল৷ উৎক্ষেপণের পর উপগ্রহগুলি পৃথিবী থেকে ৫৮০ কিলোমিটার দূরত্বে কক্ষপথে বসবে বলেও জানানো হয়েছে সংস্থার তরফে৷
এটাই নয়, অরুণন আরও জানিয়েছেন, ২০১৮ সালের ডিসেম্বরে ইসরো দ্বিতীয় চন্দ্রাভিযান সম্পন্ন করবে৷ ওই বছর ডিসেম্বর মাসে চন্দ্রযান-২ চাঁদের মাটিতে পৌঁছাবে বলে জানান তিনি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন