সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণ কাণ্ডে নাম জড়ানোয় এবার বিশ্ববিদ্যালয় থেকে সাসপেন্ড করা হল আনমোল রতনকে৷ দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের পিএইচডি স্কলারকে আগেই তাঁর দল সর্বভারতীয় ছাত্র সংস্থা বা আইসা দল থেকে বিতাড়িত করা হয়েছিল৷ এবার বিশ্ববিদ্যালয়ও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিল৷ ধর্ষণের অভিযোগের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয় থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল রতনকে৷
২৮ বছরের পিএইচডি বিভাগের এক তরুণী জানিয়েছিলেন, গত ২০ আগস্ট ছেলেদের হস্টেলে নিয়ে গিয়ে তাঁর দিকে পানীয়ের গ্লাস এগিয়ে দেন রতন৷ তরুণীর দাবি, পানীয়তে কিছু মেশালো ছিল৷ যার ফলে ঝিমিয়ে পড়েছিলেন তিনি৷ তারপরই তাঁকে ধর্ষণ করেন রতন বলে অভিযোগ৷ প্রথমে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছিলেন জেএনইউ-র এই ‘কৃতি’ ছাত্র৷ তবে ২৪ তারিখ নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি৷ তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়েছে৷ এই ঘটনায় তরুণীর পাশে দাঁড়িয়ে রতনকে নির্বাসিত করার দাবিতে সরব হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা৷
জেএনইউ-র তরফে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, রতনের বিরুদ্ধে মামলা চলাকালীন বিশ্ববিদ্যায়লের কোনও ছাত্র যেন তাঁর সঙ্গে কোনওরকম যোগাযোগ করার চেষ্টা না করে৷ এমনটা হলে সেই ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ৷ পুলিশি তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি জেএসসিএএসএইচ প্যানেল গোটা ঘটনাটি খতিয়ে দেখছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন