সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টের ৪৪তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন বিচারপতি জগদীশ সিংহ খেহর৷বুধবার, রাষ্ট্রপতি ভবনে হল শপথগ্রহণ অনুষ্ঠান৷ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বিচারপতি খেহরকে শপথ পাঠ করান৷
সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস ঠাকুর গত মাসে প্রধান বিচারপতি পদের জন্য বিচারপতি খেহরের নাম সুপারিশ করেন৷জাস্টিস খেহর শিখ সম্প্রদায়ের প্রথম ব্যক্তি, যিনি দেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ পদে আসীন হলেন৷
বিচারপতি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ মামলায় রায়দান করেছেন খেহর৷ বিচারব্যবস্থার স্বতন্ত্র ভূমিকা বজায় রাখতে, বিচারপতি খেহরের নেতৃত্বেই পাঁচ সদস্যের একটি ডিভিশন বেঞ্চ এনজেএসি অ্যাক্ট (ন্যাশনাল জাজেস এপয়েন্টমেন্ট একট) বাতিল করে দিয়েছিল৷এছাড়াও বিচারপতি খেহরের একটি ডিভিশন বেঞ্চ অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসন লাগু করার একটি প্রস্তাব ও খারিজ করে দেয়৷ এছাড়াও সাহারা মামলায় সুব্রত রায়কে জেলে পাঠানোর নির্দেশ দেয় যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চের সদস্যও ছিলেন বিচারপতি খেহর৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন