Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

আজব প্রথা, বৃষ্টির জন্য পথে ঘুরছে নগ্ন কিশোর!

এমনটাই প্রথা কর্ণাটকের এক গ্রামে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৬, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৬, ১৯:৪৪

options
link
আজব প্রথা, বৃষ্টির জন্য পথে ঘুরছে নগ্ন কিশোর! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বৃষ্টির বড় অভাব! খরার কবলে বড় কষ্ট৷ আর তারই সমাধান হল উলঙ্গ হয়ে পথেঘটে ঘুরে বেড়ানো৷ বৃষ্টির দেবতার উদ্দেশে গান গাওয়া৷ অন্তত এমনটাই প্রথা কর্ণাটকের এক গ্রামে৷
উলঙ্গ এক কিশোর গলায় মালা পরে রাস্তায় ঘুরে গান করছে৷ হাতে তার গণেশের মূর্তি৷ আর আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ তাঁর গলায় মালা পরিয়ে দিচ্ছেন, তাকে ফুল দিচ্ছেন এবং মনে করছেন এই কিশোরের কাজে তৃপ্ত হবেন বরুণদেব এবং বৃষ্টি হবে দেশে৷
২০১৬-র ভারতে এমন ঘটনা ঘটতে দেখলে অবাক হয়ে যেতে হয় বৈকি৷

ClHuNxPVYAAJ2EX
কর্ণাটকের চিত্রদুর্গে এই অদ্ভুত নিয়ম চলে আসছে বহু প্রাচীনকাল থেকে৷ সময় বদলেছে, পাল্টাচ্ছে মানুষের শিক্ষা৷ তবুও এই নিয়মের কোনও পরিবর্তন হয়নি৷ বৃষ্টির জন্য দেবতাকে তুষ্ট করতে এই সময়তেও চলে আসছে এমন মধ্যযুগীয় ধর্মীয় প্রথা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ClHuN0VUsAAD-bi
চিত্রদুর্গের পাশাপাশি পান্দারাহাল্লি জেলাতেও এই একই প্রথার প্রচলন রয়েছে৷ এমন আজব পুজো এবং দেবতাতুষ্টির দৃশ্য সেখানেও চোখে পড়ে৷
যদিও এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই গোটা বিষয়টি ঘিরে কথা উঠছে বিভিন্ন মহলে৷ এই সময়তেও কোনও রাজ্যে এমন মধ্যযুগীয় কাণ্ডকারখানা কেমনভাবে চলে সেই বিষয়েও উঠছে প্রশ্ন৷ যদিও স্থানীয় কিছু ব্যক্তি জানিয়েছেন, তাঁরা এই প্রথা রদ করার জন্য জনমত গড়ে তুলছেন এবং এই জনমত গড়ে তোলার মাধ্যমে তাঁরা বেশ কিছু জায়গায় এই প্রথা বন্ধ করেছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.