সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্লাস্টিক সার্জারি করিয়ে খলিস্তানি (Khalistani) জঙ্গি জার্নেল সিং ভিন্দ্রানওয়ালের (Jarnail Singh Bhindranwale) আদল পেতে চেয়েছিলেন ‘ওয়ারিস দে পাঞ্জাব’-এর প্রধান অমৃতপাল সিং (Amritpal Singh)। সেই সার্জারি তিনি করিয়েওছিলেন। তবে ভারতে নয়, জর্জিয়ায়। চোখের অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। আর তার জন্য দুই বছর জর্জিয়ায় ছিলেন তিনি।
২০২২ সালে দেশে ফেরেন বর্তমানে পলাতক এই খলিস্তানপন্থী নেতা। অনুমান, সেই অস্ত্রোপচারের অর্থ জুগিয়েছিল পাক গোয়েন্দা সংস্থা, আইএসআই (ISI)। অমৃতপাল সম্পর্কে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তাঁরই শাগরেদরা, যারা বর্তমানে অসমের ডিব্রুগড় জেলে বন্দি। তাৎপর্যপূর্ণভাবে, যে ভিন্দ্রানওয়ালের ‘লুক’ পেতে ভোলবদল করিয়েছিলেন অমৃতপাল, সেই ভিন্দ্রানওয়ালের বিরুদ্ধে আটের দশকে খালিস্তানি আন্দোলনের নামে পাঞ্জাবে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল। ১৯৮৪ সালের জুন মাসে অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনার ‘অপারেশন ব্লু স্টার’-এ গুলিযুদ্ধে মৃত্যু হয় ভিন্দ্রানওয়ালের।
[আরও পড়ুন: মমতার পথে বিরোধী ঐক্যের বার্তা খাড়গের, ফোন স্ট্যালিন, উদ্ধব, নীতীশকে]
এদিকে খলিস্তানপন্থী, স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপালকে ধরতে মুঠি আরও শক্ত করল পাঞ্জাব পুলিশ। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত রাজ্যের সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। ডিজিপি গৌরব যাদব এক বার্তায় অফিসারদের জানিয়েছেন, সমস্ত গেজেটেড এবং নন-গেজেটেড অফিসারের ছুটি বাতিল করা হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত। যাঁদের ছুটি আগে থেকে নেওয়া ছিল, তাঁরা তো এই তালিকায় পড়ছেনই, পাশাপাশি নতুন করেও কেউ ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি নিতে পারবেন না। এই সিদ্ধান্তের কারণ–বৈশাখী উপলক্ষে মার্চ মাসে এক ভিডিও-বার্তায় শিখ ধর্মীয় সংগঠন ‘অকাল তখত’-এর শীর্ষনেতৃত্বকে ‘শরবত খালসা’-র জন্য জমায়েতের অনুরোধ করেছিলেন অমৃতপাল।
[আরও পড়ুন: ফোর্বসের ধনকুবেরের তালিকায় প্রথমবার জায়গা পেলেন তিন নারী, একনজরে দেখে নিন পরিচয়]
১৪ তারিখ ভাতিণ্ডায় ওই জমায়েতের ডাক দিয়েছিলেন তিনি। গোয়েন্দাদের দাবি, জমায়েতে ছদ্মবেশে আসতে পারেন অমৃতপাল। ‘অকাল তখত’-এর শীর্ষনেতৃত্বের সঙ্গে বৈঠকও করতে পারেন তিনি। আবার ওই দিনই আত্মসমর্পণের সম্ভাবনাও রয়েছে এই খালিস্তানপন্থী এই স্বঘোষিত শিখ ধর্মগুরুর। এই পরিস্থিতিতে ১৪ তারিখের অনুষ্ঠানে অশান্তির আশঙ্কা রয়েছে। তাই বৈশাখীর আগেই অমৃতপালকে গ্রেপ্তার করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে পাঞ্জাবের ভগবন্ত মান সরকার।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন