Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সংসদে হামলার ছক খলিস্তানি জঙ্গিদের, কঠোর হল নিরাপত্তা

হামলার ছক কষছে জইশ জঙ্গিরাও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৮, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০১৮, ১৪:৫৬

options
link
সংসদে হামলার ছক খলিস্তানি জঙ্গিদের, কঠোর হল নিরাপত্তা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে হামলার ছক কষছে দুই খলিস্তানি জঙ্গি। তাদের পিছনে হাত আছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর। ভারতীয় গোয়েন্দাদের কাছে এ খবর আসার পরই কয়েক পরত বাড়িয়ে দেওয়া হয়েছে সংসদ চত্বরের নিরাপত্তা।

[  ছদ্মবেশ ভারতীয় ম্যাট্রিমোনিয়াল সাইটে হানা দিচ্ছে পাকিস্তানিরা ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সামনেই স্বাধীনতা দিবস। উদযাপনের জন্য এই মুহূর্তে সাজসাজ রব দিল্লিতে। ঠিক সেই সময়েই গোয়েন্দাদের কাছে এই খবর। অন্তত দুটি রিপোর্ট এসেছে গোয়েন্দাদের হাতে। যেখানে দেখা যাচ্ছে, দুই খলিস্তানি জঙ্গি সংসদে বড়সড় হামলার পরিকল্পনা নিয়েছে। তাদের অর্থ ও অন্যান্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তানের আইএসআই। এই মুহূর্তে সংসদে চলছে বাদল অধিবেশন। স্বাভাবিকভাবেই ব্যস্ততা তুঙ্গে। এই অবসরেই বিস্ফোরক বোঝাই গাড়ি রেখে ফিদায়েঁ হামলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেই খবর। এর আগেও জঙ্গিদের টার্গেটে ছিল সংসদ ভবন। ২০০১ সালে সংসদে হামলা চালিয়েছিল জঙ্গিরা। যার মূলচক্রী ছিল আফজল গুরু। ২০১৩ সালে আফজলকে ফাঁসিতে ঝোলায় ভারত সরকার। একইভাবে এবারও হামলার ছক কষছে খলিস্তানি জঙ্গিরা। এই খলিস্তান বিবাদের জেরেই শিখ নিরাপত্তারক্ষীরা হত্যা করেছিল প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে। যা থেকে চুরাশির শিখ দাঙ্গার সূত্রপাত। সেই আগুন নিভিয়ে দেওয়া হলেও, দেশে এখনও সক্রিয় খলিস্তানি জঙ্গিরা। এবার অবশ্য আরও বড় নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে তারা। দেশের অভ্যন্তরে নাশকতা তৈরি করতে হাত মিলিয়েছে পাকিস্তানের সঙ্গেও। ভারতীয় গোয়েন্দাদের কাছে এ খবর আসার পরই সংসদ ভবনের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বাধীনতা দিবসের আগে যাতে কোনওরকম নাশকতার ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে সংসদের কথা বলে যাতে নজর অন্যদিকে না ঘোরাতে পারে জঙ্গিরা তাও মাথায় রাখা হয়েছে। ফলে গোটা দিল্লিই আছে গোয়েন্দাদের নজরে। পাশাপাশি স্বাধীনতা দিবসের আগে রাজ্যগুলিকেও নিরাপত্তার ব্যাপারে সতর্ক করা হবে বলে খবর।

[  ফের কাঠগড়ায় দিল্লি, গায়কের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ তরুণীর ]

খলিস্তানি জঙ্গিদের পাশাপাশি, স্বাধীনতা দিবসে হামলা চালানোর ছক কষছে জইশ জঙ্গিরাও। আইবি সূত্রে মিলেছে এ খবরও। জোড়া হামলার সম্ভাবনা ফাঁস হতে নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে গোটা রাজধানীকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.