Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Tripura

TMC in Tripura: কর্মীদের মারধরের প্রতিবাদে থানায় কুণালরা, পুলিশের সঙ্গে দফায় দফায় জড়ালেন বচসায়

পুলিশের আশ্বাসে শান্ত হয় পরিস্থিতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২১, ২২:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২১, ২২:০৮

options
link
TMC in Tripura: কর্মীদের মারধরের প্রতিবাদে থানায় কুণালরা, পুলিশের সঙ্গে দফায় দফায় জড়ালেন বচসায় zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের প্রাক্কালে কর্মী-সমর্থকদের মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ত্রিপুরা (Tripura)। কর্মীদের মারধর ও আটকে রাখার খবর পেয়েই পড়শি রাজ্যে পৌঁছলেন কুণাল ঘোষ (Kunal Ghosh), শান্তনু সেন-সহ তৃণমূলের একাধিক নেতা। পূর্ব  আগরতলা থানায় দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। পরবর্তীতে অভিযোগ নেওয়ার আশ্বাস দিলে আয়ত্তে আসে পরিস্থিতি। 

একুশের বঙ্গভোটে বিপুল জয়ের পরই জাতীয় রাজনীতিতে দলের গুরুত্ব বাড়াতে ঝাঁপিয়েছে তৃণমূল। এখন তাঁদের লক্ষ্য বিপ্লব দেবের ত্রিপুরা। পড়শি রাজ্য দখলে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল। ইতিমধ্যেই একাধিক কর্মসূচিতে দলের নেতারা গিয়েছেন ওই রাজ্যে। সে রাজ্যের অনেকেই যোগ দিয়েছেন তৃণমূলে। ধীরে ধীরে মজবুত হচ্ছে সংগঠন। ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছিল ত্রিপুরার এমবিবি কলেজে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: আফগানিস্তানের জেল থেকে মুক্ত জইশ জঙ্গিদের নিয়ে ভারতে হামলার ছক মাসুদ আজহারের]  

শুক্রবার সকাল থেকেই কলেজ চত্বরে ছিলেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। আগামিকাল সেখানে শোনানোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এছাড়াও একাধিক কর্মসূচি ছিল তাদের। কিন্তু প্রস্তুতিতেই বাধা। অভিযোগ, কলেজে ঢুকে বেধড়ক মারধর করা হয় তৃণমূলের কর্মী-সমর্থকদের। গুরুতর জখম হন হিমাদ্রীশেখর বণিক। তাঁর মাথায় গুরুতর চোট লাগে। ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। এক তরুণীকে আটকে রাখার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়েই ত্রিপুরা যান কুণাল ঘোষ, শান্তনু সেন-সহ তৃণমূলের নেতারা।  

জানা গিয়েছে, এদিন ত্রিপুরা পৌঁছেই পূর্ব আগরতলা থানা ও মহিলা থানায় যান কুণাল ঘোষরা। সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। দীর্ঘক্ষণ চলে বাকবিতণ্ডা। তৃণমূলের অভিযোগ, তাঁদের দলের নেতাদের উপর হামলা করা হলেও এফআইআর নিতে রাজি হচ্ছিল না পুলিশ। ফলে রাতভর ধরনার সিদ্ধান্তও নিয়েছিলেন ঘাসফুল শিবিরের নেতারা। তবে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটির পর পুলিশ অভিযোগ নিতে রাজি হলে শান্ত হয় পরিস্থিতি। সূ্ত্রের খবর, এদিনের হামলার ঘটনায় ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে, আগামিকাল আরেকটি হওয়ার কথা। তৃণমূল মারফত জানা গিয়েছে, আক্রান্ত হিমাদ্রীশেখরের অবস্থা গুরুতর। বেশ কয়েকবার বমিও হয়েছে। সেই কারণেই চিকিৎসার জন্য শনিবার সকালে হিমাদ্রীশেখরকে নিয়ে কলকাতা আসবেন শান্তনু সেন। তবে আগামিকাল সকালে ত্রিপুরাতেই থাকবেন কুণাল। 

[আরও পড়ুন:সূত্র সিসিটিভি ফুটেজ, কামারহাটিতে TMC কার্যালয়ে বোমাবাজির কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার ২ ]  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.