সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভরসন্ধেয় লাদাখে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল ৯ জন সেনা জওয়ানের। আহত হয়েছেন আরও একজন। তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
An ALS vehicle which was moving as part of a convoy from Leh to Nyoma, skidded into the valley at approximately 5:45-6:00 PM, 7 Km short of Kiari. There were 10 personnel travelling in the vehicle out of which nine died and one got injured. The injured personnel has been shifted…
Advertisement— ANI (@ANI) August 19, 2023
প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেনার একটি ট্রাক পাহাড়ি রাস্তায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে গভীর খাতে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে এক আধিকারিক-সহ মোট ১০ জন জওয়ান ছিলেন। ওই আধিকারিক-সহ ৯ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: ‘একটু কমিয়ে দিতে বলুন না’, মহিলার আবেদনে অবাক ফিরহাদ]
সেনা সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে। কিয়ারি নামের একটি জায়গায়। সংবাদসংস্থা ANI সূত্রের খবর, বিকেল ৫.৪৫ থেকে সন্ধে ৬ টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। যে ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটা আসলে সেনা কনভয়ের অংশ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের আগেই কমবে পেট্রল-ডিজেলের দাম? জবাব দিলেন মন্ত্রী]
সেনার আধিকারিকরা ঘটনাস্থলে যাচ্ছেন। উদ্ধারকাজও চলছে। ঠিক কেন দুর্ঘটনা, নেপথ্যে কোনও অন্তর্ঘাত আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন