Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Lalu Prasad Yadav

‘২০২৪ লোকসভা ভোটে হারের পর বিদেশে ঠাঁই নেবেন মোদি’, কটাক্ষ লালুর

ভারত ছাড়ো বিতর্ক উসকে দিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৫:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৩, ১৫:০৩

options
link
‘২০২৪ লোকসভা ভোটে হারের পর বিদেশে ঠাঁই নেবেন মোদি’, কটাক্ষ লালুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections) গো হারা হারবে বিজেপি (BJP), ভোটে হারবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (PM Narendra Modi)। চিন্তিত মোদি এখন বিদেশে ঠাঁই খুঁজছেন, তাই ঘন ঘন বিদেশ সফর। চূড়ান্ত কটাক্ষের এই মন্তব্য করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি (RJD) সভাপতি বর্ষীয়ান নেতা লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চব্বিশের লড়াই হতে চলেছে ‘মোদি’ বনাম ‘ইন্ডিয়া’। ইতিমধ্যে ‘নরেন্দ্র মোদি’ বনাম বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের লড়াইয়ের মহড়া সংসদের ভিতরে ও বাইরে শুরু হয়ে গিয়েছে। রাজস্থানের এক জনসভায় গিয়ে ‘ইন্ডিয়া’ জোটকে নিশানা করেন মোদি। মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে ‘ভারত ছাড়ো’-র হুঙ্কার তোলেন। ‘জিতেগা ভারত’ স্লোগানের উত্তরে পাল্টা স্লোগান তোলেন, ‘জিতেগা কমল, খিলেগা কমল।’ আগেই নয়া বিরোধী জোটকে আক্রমণ করে মোদি বলেছিলেন, বিরোধী দলগুলি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং তুষ্টির রাজনীতির নতুন জোট “ইন্ডিয়া” গঠন করেছে। তারই পালটা দিলেন লালু।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: চন্দ্রযানের যুগেও খাটা পায়খানা, মেথর প্রথা! উদ্বেগের ছবি কেন্দ্রেরই ‘স্বচ্ছতা অভিযান’ অ্যাপে]

ভারতীয় রাজনীতির অন্যতম রঙিন ব্যক্তিত্ব দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছিলেন। বর্তমানে খানিকটা সুস্থু। বহুদিন পর ছেলে তথা বিহারের মন্ত্রী তেজ প্রতাপ যাদব আয়োজিত একটি অনুষ্ঠান যোগ দেন। সেখানেই দাবি করেন, ভোটে হারবেন বুঝে দেশ ছাড়ার ছক কষছেন মোদি। লালুর কথায়, “মোদিই দেশ ছাড়ার পরিকল্পনা করছেন… সেই কারণেই একাধিক বিদেশ সফর করছেন তিনি। এমন একটা জায়গা খুঁজছেন যেখানে বসে শান্তিতে পিজ্জা, মোমো এবং চাউমিন খাওয়া যায়।”

[আরও পড়ুন: ‘বেছে বেছে মুসলিমদের খুন কেন?’ ট্রেনে শুটআউটে ধৃত কনস্টেবলকে নিয়ে বিস্ফোরক IG, RPF]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.