সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে ফের ধর্ষণের শিকার নাবালিকা৷ আইনজীবী এবং তার ছেলের বিরুদ্ধে ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকেই৷
চৈতন্যপুরীর গ্রিনহিল কলোনিতে স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে নিয়ে থাকেন ৬০ বছরের সুধাকর রেড্ডি৷ মাস ছয়েক আগে সূর্যপত থেকে এক নাবালিকাকে বাড়ির কাজের জন্য নিয়ে আসা হয়েছিল৷ কিশোরীর দাবি, তারপর থেকে বাড়ির মধ্যেই গৃহকর্তা এবং তার ৩০ বছরের আইনজীবী ছেলে ভরত কুমার রেড্ডি তাকে ধর্ষণ করে চলেছিল৷ কয়েক মাস আগে এর প্রতিবাদ জানালে তাকে মারধর করা হয়৷ তার কাছ থেকে ফোনও কেড়ে নেওয়া হয়৷ যাতে কোনওভাবেই কাউকে অভিযোগ না জানাতে পারে সে৷ বুধবার পুলিশ জানায়, সম্প্রতি নাবালিকা অন্তঃসত্তা হয়ে পড়ে৷ দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে৷
এর আগে অভিযুক্ত সুধারক রেড্ডির বড় ছেলে তারক রাম রেড্ডির বিরুদ্ধেও প্রতিবেশীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন