Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Chirag Paswan

নীতীশের আগমনে বিহারে ভাঙছে NDA? চিরাগ পাসওয়ানকে দুর্দান্ত ‘অফার’ ইন্ডিয়ার

এনডিএ-তে কম আসন পাওয়ায় অখুশি রামবিলাস পুত্র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৪, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৪, ১৪:২৯

options
link
নীতীশের আগমনে বিহারে ভাঙছে NDA? চিরাগ পাসওয়ানকে দুর্দান্ত ‘অফার’ ইন্ডিয়ার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নীতীশ কুমারকে (Nitish Kumar) জোটে টানতে গিয়ে বিপাকে বিহার বিজেপি। জোটের অন্য শরিকেরা এবার বিদ্রোহী মেজাজে। রামবিলাস পাসওয়ানের ছেলে তথা লোকজন শক্তি পার্টির নেতা চিরাগ পাসওয়ান আদৌ আগামী দিনে এনডিএ শিবিরে থাকবেন তো? তাই নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। সূত্রের দাবি, চিরাগকে এনডিএ থেকে ইন্ডিয়া জোটে টানার মরিয়া চেষ্টা করছেন তেজস্বী যাদব।

সূত্রের দাবি, চিরাগকে (Chirag Paswan) ইন্ডিয়া জোটে টানতে মোট ১০ আসনের ‘অফার’ দিয়েছে আরজেডি। এর মধ্যে বিহারেই চিরাগ পাসওয়ানকে ছাড়া হবে ৮টি আসন। সেই সঙ্গে বাড়তি দুই আসন দেওয়া হবে পার্শ্ববর্তী রাজ্য উত্তরপ্রদেশেও। সূত্রের দাবি, ইন্ডিয়া (INDIA) জোটের অন্যান্য শরিক কংগ্রেস এবং সমাজবাদী পার্টিও চিরাগ পাসওয়ানের জন্য আসন ছাড়তে রাজি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বাংলার প্রত্যেক মা, বোন আমার পরিবার’, বারাসতের মঞ্চ থেকে দৃপ্ত ঘোষণা মোদির]

ইন্ডিয়া জোটের এই অফার চিরাগের জন্য বেশ লোভনীয়। কারণ এই মুহূর্তে বিজেপি কার্যত তাঁর কোনও দাবিই মানতে নারাজ। চিরাগ বিজেপির কাছে দাবি করেছিলেন জামুই এবং বাবার ছেড়ে যাওয়া হাজিপুর-সহ মোট ছটি আসন। সমস্যা হল চিরাগের কাকা পশুপতি পরশও ওই একই আসনে লড়াই করার দাবি জানাচ্ছেন। বিজেপি লোকজনশক্তি পার্টির দুই শিবির মিলিয়ে মোট ৬ আসন ছাড়তে রাজি। তাতে চিরাগের হাতে আসতে পারে সাকুল্যে দু-তিনটি আসন। এমনকী, তাঁর বাবার ছেড়ে যাওয়া জামুই আসনটিও তিনি পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

[আরও পড়ুন:খড়গপুর রেল কলোনির উচ্ছেদ রুখতে আন্দোলনের নির্দেশ মমতার]

যদিও রামবিলাস (Ram Vilas Paswan) পুত্র ইন্ডিয়ার ‘অফার’ গ্রহণ করবেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে। কারণ বিহারে এই মুহূর্তে ইন্ডিয়ার থেকে শক্তিশালী NDA। তাই ইন্ডিয়া শিবিরে যোগ দিলে কটি আসনে তাঁর প্রার্থীরা জিতবেন, তা নিয়ে সংশয় রয়েছে চিরাগের মনে। সেকারণেই এখনও বিজেপির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.