নয়াদিল্লির সংসদ ভবনের কাছে আত্মঘাতী এক ব্যক্তি৷ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রাম দয়াল বর্মা নামে ওই ব্যক্তি৷ মৃতের কাছ থেকে ২৩ পাতার সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সওয়া সাতটা নাগাদ নয়াদিল্লির রেলভবন এবং সংসদের মিডিয়া পার্কিং সেন্টারের মধ্যবর্তী জায়গা থেকে উদ্ধার হয় বছর ঊনচল্লিশের রাম দয়াল বর্মার দেহ৷ একটি গাছে ঝুলে ছিল তাঁর নিষ্প্রাণ দেহ৷ গাছ থেকে নামিয়ে এনে ওই ব্যক্তিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত ব্যক্তির বাড়ি মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় বলে জানা গিয়েছে৷ তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷ তবে কী কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলেন তা এখনও স্পষ্ট নয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন