Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
Mamata Banerjee

‘বৈঠক ভাল হয়েছে’, বেঙ্গালুরুতে বিরোধী জোটের আলোচনা শেষে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা

বিরোধী জোটের ভবিষ্যত নিয়ে আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৩, ১৫:১১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৩, ১৫:১১

options
link
‘বৈঠক ভাল হয়েছে’, বেঙ্গালুরুতে বিরোধী জোটের আলোচনা শেষে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর বিরোধী বৈঠক ফলপ্রসূ। অন্তত তেমনটাই বলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক থেকে বেরিয়ে প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, “জোটের বৈঠক ভাল হয়েছে। গঠনমূলক হয়েছে।” তাঁর সেই বার্তা আবার টুইট করেছে কংগ্রেস।

মঙ্গলবার ছিল বেঙ্গালুরুতে বিরোধী বৈঠকের দ্বিতীয় দিন। সেই বৈঠকে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব-সহ বিরোধী দলের তাবড়-তাবড় নেতারা। হাজির ছিলেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেরা। বৈঠক শেষে বেরিয়ে তৃণমূল সুপ্রিমো জানিয়েছেন, “এটা ভাল, ফলপ্রসূ বৈঠক। গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হবে।” তিনি আশাবাদী, “আজকে যা আলোচনা হয়েছে, তাতে দেশের মানুষ জন্য ভাল হবে।” একই সুর বিরোধী বৈঠকে অংশ নেওয়া অন্যান্য নেতা-নেত্রীদের গলাতেও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: ‘দলীয় কর্মীদের খুন হতে দেখেও চুপ বাম-কংগ্রেস’, পঞ্চায়েতে অশান্তি নিয়ে তোপ মোদির]

এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমী পার্টির সুপ্রিমো বৈঠক থেকে বেরিয়ে বিজেপি তথা মোদিকে তুলোধোনা করেছেন। তাঁর কথায়, “নরেন্দ্র মোদি ১০ বছর সুযোগ পেয়েছেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রে তিনি সম্পূর্ণ ব্যর্থ। মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়েছেন। মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে। অর্থনীতি ধুঁকছে। বেকারত্ব বেড়েছে।”   

 

সবমিলিয়ে এদিন বিরোধী বৈঠকে প্রায় সবদলই ঐক্যমত পোষণ করেছেন বলে সূত্রের খবর। মূলত ন্যূনতম সাধারণ কর্মসূচি নিয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর। 

[আরও পড়ুন: ‘বৈঠক ভাল হয়েছে’, বেঙ্গালুরুতে বিরোধী জোটের আলোচনা শেষে বললেন তৃণমূল সুপ্রিমো মমতা]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.