সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোপালে জেল পালানো আট সিমি জঙ্গিকে খতম করার প্রসঙ্গে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, এই এনকাউন্টার বিশ্বাসযোগ্য নয়৷
ঘটনার কথা প্রকাশ হওয়া মাত্রই এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে৷ প্রশাসন ও পুলিশের পরস্পরবিরোধী মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা৷ ঘটনায় ঘৃতাহুতি দিয়েছে এনকাউন্টারে প্রকাশিত একটি ভিডিও৷ সেখানে পুলিশের জঙ্গি মারার হুমকি থেকে শুরু করে জঙ্গিদের পোশাক এমনকী তাদের কাছ থেকে পাওয়া ছুরি নিয়েও নানা সন্দেহ দানা বেঁধেছে৷ সরকারের পক্ষ থেকে ঘটনার সাফাই দেওয়ার চেষ্টা হলেও, ভুয়া এনকাউন্টারের তত্ত্বই ক্রমশ দানা বাঁধছে৷ এবার এ নিয়ে সন্দেহ প্রকাশ করলেন মমতাও৷ এদিন এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টুইটারে তিনি জানালেন, এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে৷ দীর্ঘকালীন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷ তবে তাঁর আশঙ্কা এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেশের একতা ও সংহতিই প্রশ্নের মুখে পড়বে৷
We do not agree with the so-called encounter theory. Many unanswered questions arise in the minds of the people. [1/2]
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2016
This is all happening in the name of political vendetta. Issues like these make me deeply concerned about national integrity & unity [2/2]
— Mamata Banerjee (@MamataOfficial) November 2, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন