সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজব আবদার! বিমানসেবিকার সঙ্গে সেলফি তুলনে চায় যাত্রী| শুধুই কী সেলফিই তুলতেই চেয়েছিল সে? না৷ শুধুমাত্র চাওয়া বললে ভুল বলা হবে৷ বিমানযাত্রায় সেবিকার পিছনে একপ্রকার ধাওয়া করে, বারংবার ঝোলাঝুলি করতে থাকে সেই যাত্রী৷ গোটা যাত্রায় সেবিকার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায় সে৷ বিমানসেবিকা নিজের জায়গায় গিয়ে বসতেও পারছিলেন না সেই যাত্রীর কারণে৷ শেষমেশ সমস্ত ভদ্রতার সীমা লঙ্ঘন করে সেবিকাকে স্পর্শ করে সেই যাত্রী৷ আর এতকিছু করেও তার আবদার একটাই, ‘চল না একটা সেলফি তুলি’!
এমন ঘটনাই ঘটল জেট এয়ারওয়েজের দমন থেকে মুম্বইগামী ফ্লাইটে৷ গুজরাতের আবুবকর নাম এক ব্যক্তি ক্রমাগত বিমান সেবিকাকে সেলফি তুলতে চেয়ে বিরক্ত করে যান৷ গোটা ব্যাপারটিকে প্রথমে ঠাণ্ডা মাথায় সামলে নিতে চেয়েছিলেন সেবিকা৷ কিন্তু পরে অবস্থা এতটাই কঠিন হয়ে পড়ে যে তিনি চিৎকার করে লোক ডাকতে বাধ্য হন৷ তাঁর ডাক শুনে ক্রু মেম্বাররা ছুটে আসেন৷ কিন্তু ক্রু মেম্বারদের আসতে দেখে আবুবকর বিমানের টয়লেটে ঢুকে পরে৷ সেখানেই সে ধূমপান করে বলে ক্রু মেম্বারদের অভিযোগ৷
এরপর সে টয়লেট থেকে বেরিয়ে আসলে তার থেকে সিগারেট এবং লাইটার বাজেয়াপ্ত করে বিমান কর্তৃপক্ষ৷
গোটা ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় বিমান কর্তৃপক্ষর তরফে৷ এরপর বিমান মুম্বই পৌঁছলে তাকে গ্রেফতার করে পুলিশ৷ ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৩৬ ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷
যদিও আবুবকরের দাবি কেবল মজার জন্যই নাকি সেলফি তুলতে চাইছিল সে৷ কিন্তু বিমানে ধূমপান করে বহু যাত্রীদের জীবন সে ঝুঁকির মধ্যে ফেলেছিল সে৷ সেই জন্যই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে প্রশাসন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন