Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে গুলি খেল দিল্লির ‘বাপি সেন’!

মর্মান্তিক!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২০, ২০১৭, ১০:৪২

options
link
মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে গুলি খেল দিল্লির ‘বাপি সেন’! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছর আগের কথা। এক মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে প্রাণ হারান বাপি সেন। কলকাতার পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় ছড়িয়েছিল চাঞ্চল্য। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দিল্লিতে। মহিলার শ্লীলতাহানি রুখতে গিয়ে গুলি খেলেন দিল্লির জনকপুরীর এক ব্যক্তি।

৪০ বছরের সঞ্জয় স্থানীয় এলাকায় জামাকাপড় বিক্রি করেন। ঘটনার দিন মহিলার সম্মান বাঁচাতে তিনি এগিয়ে গেলে স্থানীয় দুষ্কৃতীরা প্রথমে সঞ্জয়কে মারধর করে, তারপর তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। তলপেটে গুলি খেয়ে সেখানেই লুটিয়ে পড়েন সঞ্জয়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসলে, দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। গুরুতর জখম অবস্থায় সঞ্জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনায় মূল অভিযুক্ত রবীন্দ্র এবং তার সাগরেদদের গ্রেপ্তার করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.