সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়। শনিবার পুলিশের তরফে এই খবর প্রকাশ করা হয়।
মৃতের নাম অমিত ত্রিবেদী। বয়স ৩২ বছর। তিনি লখিমপুর খেরি জেলার বাসিন্দা। কনেপক্ষের হয়ে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে শাহজাহানপুর জেলার জেবা মুকুন্দপুর গ্রামে এসেছিলেন তিনি। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গ্রামের বাইরে একটি নির্জন জায়গায় গুলিবিদ্ধ হন ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, জেবা মুকুন্দপুর গ্রামেই বিয়ে হয়েছিল অমিতের। ২-৩ বছর আগে তাঁর স্ত্রী মারা যান। এরপর শ্বশুরবাড়িরই এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অমিতের। সেই আক্রোশ থেকেই অমিতকে গুলি করে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অমিতের কাকার অভিযোগের ভিত্তিতে অভিষেক ও আমন নামে দুই অভিযুক্তর খোঁজ শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের মধ্যে অভিষেক অমিতের মৃত স্ত্রীর ভাই। এদিকে ঘটনার পর থেকে দু’জনই পলাতক। পুলিশ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন