Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মরণোত্তর শহিদ সম্মান ল্যাব্রেডর ‘মানসী’কে

সেনা কুকুর হিসেবে সেই সম্ভবত প্রথম এই সম্মান পেতে চলেছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০১৬, ১৯:৩৪

options
link
মরণোত্তর শহিদ সম্মান ল্যাব্রেডর ‘মানসী’কে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে চার বছর৷ কিন্তু দেশের প্রতিরক্ষায় তার কৃতিত্ব কোনও অংশে খাটো ছিল না৷ আর তাই ভারতীয় সেনার ট্র্যাকার কুকুর মানসীকেই এবার দেওয়া হচ্ছে মরণোত্তর শহিদ সম্মান৷

কুপওয়াড়ার বাসিন্দা বসির আহমেদ ছিলেন তার পালক৷ সেনা প্রশিক্ষণে প্রশিক্ষিত মানসী বরাবরই জঙ্গির সন্ধানে  ছিল দক্ষ৷ তার সাহায্যে একাধিকবার জঙ্গি ধরা সম্ভব হয়েছে৷ কাশ্মীরের মতো উপদ্রুত এলাকায় মানসীর মতো দক্ষ কুকুরের সহায়তা ভারতীয় সেনার কাছে অত্যন্ত জরুরি ছিল৷ ২০১৫ তে সেনাকে একাধিক সাফল্যের স্বাদ দিয়েছিল সে৷ কিন্তু এরকমই এক অভিযানে বেরিয়ে আর ফিরে আসেন মানসী৷ শত্রুর আনাগোনা আঁচ পেয়ে বেশ দুর্ভেদ্য জঙ্গলের পৌঁছে গিয়েছিল সে৷ তার ডাক শুনে  শত্রুরা গুলি চালায়৷ মারাত্মক জখম হয় মানসী৷ কিন্তু তার এই সাহসের ফলেই ভারতীয় সেনারা পাল্টা প্রত্যাঘাত করার সুযোগ পেয়েছিল৷ এই অভিযানে মৃত্যু হয়েছিল মানসীর পালক বসিরেরও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেনার মতোই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল মানসীর৷ কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি৷ এবছর তাকে দেওয়া হল মরণোত্তর বিশেষ শংসাপত্র৷ দেশের যুদ্ধ শহিদের সম্মানই  দেওয়া হল বছর চারেকের ল্যাব্রেডরটিকে৷ দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের নাম যে গ্যাজেটে উল্লেখ থাকে, সেখানে থাকবে মানসীর নামও৷ সেনা কুকুর হিসেবে সেই সম্ভবত প্রথম এই সম্মান পেতে চলেছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.