Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Operation Sindoor

অপারেশন সিঁদুরে ভাইয়ের সঙ্গে নিকেশ মাসুদ আজহারের দুই শ্যালকও, তালিকায় আর কারা?

অপারেশন সিঁদুরে পাকিস্তানে খতম হয়েছে ৫ কুখ্যাত জেহাদি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৬:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৬:১০

options
link
অপারেশন সিঁদুরে ভাইয়ের সঙ্গে নিকেশ মাসুদ আজহারের দুই শ্যালকও, তালিকায় আর কারা? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে পাকিস্তানে খতম হয়েছে ৫ কুখ্যাত জেহাদি। তাদের মধ্যে রয়েছে মাসুদ আজহারের দুই শ্যালক। কেন্দ্র সরকারি সূত্রে এমনই খবর। আগেই জানা গিয়েছিল, সূত্রের খবর জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারের (Masood Azhar) পুরো পরিবারের এই আক্রমণে মৃত্যু ঘটেছে। এই মাসুদ আজহারই ছিল ২০০১-এ নয়া দিল্লির পার্লামেন্ট আক্রমণের মূলচক্রী। 

আর কারা রয়েছে তালিকায়?

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুদাসসর খাদিয়ান খাস ওরফে মুদাসসর ওরফে আবু জুন্দাল: লস্কর-ই-তইবার সদস্য। মুরদকের মারকাজ তইবার দায়িত্বে ছিল। শেষকৃত্যে গার্ড অফ অনার দেয় পাক সেনার। কফিনে পুষ্পস্তবক দিয়েছিলেন পাক সেনা প্রধান, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। সরকারি স্কুলে তার দেহ রেখে প্রার্থনা করা হয়। সেখানে হাজির ছিল হাফিজ আবদুর রউফ, কুখ্যাত জেহাদি। এমনকী, পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল এবং পাঞ্জাব পুলিশের আইজিও শেষকৃত্যে হাজির ছিল।

হাফিজ মহম্মদ জামিল: জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহারের বড় শ্যালক। ভাওয়ালপুরের মারকাজ শুভান আল্লার ইন চার্জ। ধর্মীয় মগজধোলাই এবং জইশের জন্য টাকা তোলার দায়িত্ব সামলাত।

মহম্মদ ইউসুফ আজহার ওরফে ওস্তাদজি ওরফে মহম্মদ সালিম ওরফে ঘোসি সাহাব: জইশ-ই-মহম্মদ। মাসুদ আজহারের শ্যালক। অস্ত্রশিক্ষার দায়িত্বে ছিল। কাশ্মীরে একাধিক জঙ্গিহানার সঙ্গে যুক্ত। কান্দাহার বিমান হাইজ্যাকে ছিল।

 

খালিদ ওরফে আবু আকাশা: লস্কর-ই-তইবা। জম্মু এবং কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। আফগানিস্তান থেকে অস্ত্র পাচারে যুক্ত। ফয়সালাবাদে শেষকৃত্য। হাজির ছিল পাকিস্তানি সেনাধিকারিক এবং ফয়সালাবাদের ডেপুটি কমিশনার।

মহম্মদ হাসান খান: জইশ-ই-মহম্মদ। মুফতি আসগর খান কাশ্মিরীর ছেলে। কাশ্মীরি আবার পাক অধিকৃত কাশ্মীরের জইশের কমান্ডার। কাশ্মীরের হামলার কো অর্ডিনেটর হিসেবে কাজ করত। 

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ মৃত্যুর বদলা নিতে ৬ মে (মঙ্গলবার) গভীর রাতে অপারেশন সিঁদুর চালায় ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় ক্ষেপণাস্ত্র। এই হামলায় বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদ, মুরাক্কায় লস্কর-ই-তইবা ও হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। খতম হয়েছিল বহু জেহাদি। তার মধ্যে রয়েছে মাসুদের দুই শ্যালক-সহ এই পাঁচ জঙ্গি।  

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.