Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬

মথুরায় নাবালিকাকে গণধর্ষণ, ভুল বুঝতে পেরে ‘প্রায়শ্চিত্ত’ অভিযুক্তের

কী পদক্ষেপ করল অভিযুক্ত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৮, ১১:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৪, ২০১৮, ১১:২০

options
link
মথুরায় নাবালিকাকে গণধর্ষণ, ভুল বুঝতে পেরে ‘প্রায়শ্চিত্ত’ অভিযুক্তের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও নারকীয়তার সাক্ষী উত্তরপ্রদেশ। বুলন্দশহরের পর এবার মথুরা। বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করল চার যুবক। ঘটনাটি ঘটেছে মথুরার গোবিন্দনগর থানার রাধেশ্যাম কলোনিতে। ঘটনা প্রকাশ্যে আসতেই আত্মহত্যার পথ বেছে নেন এক অভিযুক্ত। তবে, এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।

[পরিষেবা দিতে ব্যর্থ যোগী সরকার, রাস্তা সারাইয়ে নামলেন খোদ মন্ত্রী]

শুক্রবার রাতে মেয়েটি অন্যান্য দিনের মতোই নিজের ঘরে ঘুমোচ্ছিল। বাইরে ঘুমোচ্ছিলেন তাঁর বাবা। আচমকাই চার প্রতিবেশী যুবক এসে দশম শ্রেণির ছাত্রীটিকে তুলে নিয়ে যায়। অভিযোগ, তারপর রাতভর দফায় দফায় ধর্ষণ করা হয় ওই কিশোরীকে। ভোর চারটে নাগাদ অচৈতন্য অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে তাঁর বাবা-মা। নির্যাতিতার মা জানিয়েছেন,‘আমরা যখন পাগলের মত মেয়েকে খুঁজছি, তখন এক প্রতিবেশী আমাদের জানায় পাশের বাড়ি থেকে চিৎকারের আওয়াজ পেয়েছেন তিনি। ছুটে সেই বাড়িটিতে গিয়ে দেখলাম আমাদের মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে আছে।’ নির্যাতিতার বাবা-মা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায় চার অভিযুক্ত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[সীমারেখা পেরলে সুজাত বুখারির পরিণতি হবে, সাংবাদিকদের হুমকি বিজেপি নেতার]

পুলিশকে দেওয়া জবানবন্দিতে নির্যাতিতা জানিয়েছে, ধর্ষণকারীদের মধ্যে একজন তাঁর অপরিচিতি। বাকি তিনজনকে শনাক্ত করতে পেরেছে সে। বিপিন, সুনীল এবং হরিওম নামের ওই তিন যুবক একই পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে আইপিসি সেকশন ৩৭৬(ডি) ধারায় গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। মামলা দায়ের হয়েছে পকসো আইনেও।

[নির্মাণকর্মীদের ভূতের ভয় তাড়াতে শ্মশানেই রাত কাটাচ্ছেন বিধায়ক]

এদিকে, ঘটনা প্রকাশ্যে আসতেই এক অভিযুক্ত আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মৃতের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে ওই কিশোরীর বাবা-মা। সেই অপমানেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই অভিযুক্ত। কদিন আগেই বুলন্দশহরে ১৫ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ১০ যুবকের বিরুদ্ধে। ক্রমবর্ধমান গণধর্ষণের ঘটনা প্রশ্ন তুলছে যোগীরাজ্যের নিরাপত্তা নিয়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.