সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেতন দেড় কোটি টাকা৷ তবে মাসে নয়, বছরে৷ সে যাই হোক, বছরে দেড় কোটি টাকা বেতনের কথা ভাবতে পারছেন কি ? না আপনার আমার মতো সাধারণ মানুষ না পারলেও আইআইটি কানপুরে এক পড়ুয়া পারছেন৷ কানপুর আইআইটির এক ছাত্রকে মাইক্রোসফট-এর চাকরি জন্য এমনই আকর্ষণীয় বেতনের ওফার দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত এটাই মাইক্রোসফটের তরফে দেওয়া সব থেকে বেশি বেতনের ওফার বলে জানা গিয়েছে৷
আইআইটি কানপুরের ওই ছাত্রকে মাইক্রোসফটে প্রধান কার্যালয় ওয়াশিংটনের রেডমন্ডে কাজের সুযোগ দিয়ে এই বেতন অফার করা হয়েছে৷ সফটওয়্যার ডিজাইন করাই হবে তাঁর প্রধান কাজ৷ গত বছর মাইক্রোসফটের তরফে আইটি কানপুরেরই এক ছাত্রকে ৯৩ লক্ষ টাকা বেতনের বিনিময়ে কাজের অফার দেওয়া হয়েছিল৷ জানা গিয়েছে, এবছর আইআইটি কানপুরে প্লেসমেন্টের জন্য ২০০টি সংস্থা আগ্রহী৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন