Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সুস্থ হয়েই মানুষের উপকারে হাজির বিদেশমন্ত্রী

এবার কী করলেন সুষমা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৩০, ২০১৬, ১১:১৯

options
link
সুস্থ হয়েই মানুষের উপকারে হাজির বিদেশমন্ত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অসুস্থতা বেশ কিছুটা কাটিয়ে উঠেছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ আর সুস্থ হয়েই আবারও মানুষের সেবায় হাজির হয়েছেন তিনি৷ এনআরআই ভারতীয়দের টুইটার মারফত সাহায্য করে চলেছেন অনবরত৷ সম্প্রতি শিকাগোর এক ভারতীয় বংশোদ্ভূতকে দেশে আসার জন্য দ্রুত ভিসার ব্যবস্থা করে দিলেন মন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

শিকাগোর বাসিন্দা রোহন শর্মা দ্রুত দেশে ফিরতে চেয়ে মন্ত্রীকে টুইট করেছিলেন৷ জানিয়েছিলেন, তাঁর বাবা ভারতে মারা গিয়েছেন৷ আর সেই কারণেই যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরতে চান তিনি৷ মন্ত্রী সেই টুইট পেয়েই এগিয়ে এসেছেন রোহনের সাহায্যে৷ শিকাগোর ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযেগ করে রোহন এবং তাঁর দুই সন্তানের ভারতে আসার ভিসার ব্যবস্থা করে দিয়েছেন৷ আর এতেই খুব উপকৃত হয়েছেন রোহন এবং তাঁর পরিবার৷ টুইট করেই মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.