Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

হোয়াটসঅ্যাপে বিতর্কিত ছবি দিয়ে বজরঙ্গ কোপে কিশোর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেটির গালে পাকিস্তানের পতাকা৷ মেয়েটির গালে ভারতীয় তেরঙ্গা৷ ছেলেটি কামড়ে ধরেছে মেয়েটির গাল৷ ঠিক এরকমই একটি ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিল এক কিশোর৷ তার জেরেই বজরঙ্গ দলের ক্ষোভের মুখে পড়লেন তিনি৷ ফয়জল শেখ নামে ওই কিশোর শাহপুর কলেজের ছাত্র৷ তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এ ছবির খোঁজ যায় বজরঙ্গ দলের সদস্যদের কাছে৷ ভারতীয় আবেগে আঘাত … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/minor-roughed-up-as-indo-pak-display-pic-upsets-right-wing-goons/pid/919/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "হোয়াটসঅ্যাপে বিতর্কিত ছবি দিয়ে বজরঙ্গ কোপে কিশোর"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৩, ১৪:৫৬

options
link
হোয়াটসঅ্যাপে বিতর্কিত ছবি দিয়ে বজরঙ্গ কোপে কিশোর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছেলেটির গালে পাকিস্তানের পতাকা৷ মেয়েটির গালে ভারতীয় তেরঙ্গা৷ ছেলেটি কামড়ে ধরেছে মেয়েটির গাল৷ ঠিক এরকমই একটি ছবি হোয়াটসঅ্যাপে পোস্ট করেছিল এক কিশোর৷ তার জেরেই বজরঙ্গ দলের ক্ষোভের মুখে পড়লেন তিনি৷

ফয়জল শেখ নামে ওই কিশোর শাহপুর কলেজের ছাত্র৷ তাঁর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এ ছবির খোঁজ যায় বজরঙ্গ দলের সদস্যদের কাছে৷ ভারতীয় আবেগে আঘাত করার অভিযোগে তার উপর চড়াও হয় দলের বেশ কিছু সদস্য৷ জানা যায়, ফয়জল ক্ষমা চাইলেও কান দেওয়া হয়নি৷ এমনকী ছবি ডিলিট করে দেবে বললেও শান্ত হয়নি ক্ষুব্ধ বজরঙ্গ সদস্যরা৷ লোহার রড ও অন্যান্য অস্ত্র নিয়ে ফয়জল ও তার বন্ধুদের উপর চড়াও হয় তারা৷ পালিয়ে প্রাণে বাঁচে কিশোর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফয়জলেরই এক বন্ধু বজরঙ্গ দলের কাছে এই খবর পাঠায়৷ অপর এক বন্ধু সে খবর পেয়ে ফয়জলের বাড়িতে যায় ও তাকে সতর্ক করে৷ এর ফলেই রক্ষা পায় ফয়জল৷ কিন্তু তার পরিবারের সদস্যরা চরম হেনস্তার মুখে পড়ে৷ এমনকী তার বাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়৷ অভিযোগ, তাকে না পেয়ে পাশের এক মুসলিম পরিবারের বাড়িতেও চড়াও হয় উত্তেজিত বজরঙ্গ দলের সদস্যরা৷

গত রবিবারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ স্থানীয়দের অভিযোগে তদন্তে নামে পুলিশ৷ এখনও পর্যন্ত এ ঘটনায় গ্রেফতার ৫ জন৷ বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.