Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘দিব্যাঙ্গ’ খুদে গৌরীর রামায়ণ পাঠে মুগ্ধ মোদি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জন্মদিনের জন্য আয়োজনের ঘটায় কোনও কমতি ছিল না৷ সাত ফুট লম্বা মস্ত কেক থেকে আটশোর বেশি প্রদীপ প্রজ্জ্বলনের মতো অভিনব সব আয়োজন ছিল৷ তবে এসব সত্ত্বেও প্রধানমন্ত্রীকে দুর্মূল্য মুহূর্ত উপহার দিল এক খুদে দিব্যাঙ্গ৷ গৌরী নামে এই বালিকার মুখে রামায়ণ পাঠ শুনে মন্ত্রমুগ্ধ প্রধানমন্ত্রী৷  প্রতিবন্ধী বাচ্চাদের দিব্যাঙ্গ হিসেবে অভিহিত করার ডাক … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/modi-was-mesmerised-with-the-ramayana-rendition-of-a-differently-abled-girls/pid/20727/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "‘দিব্যাঙ্গ’ খুদে গৌরীর রামায়ণ পাঠে মুগ্ধ মোদি"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১৬:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০১৬, ১৬:১৩

options
link
‘দিব্যাঙ্গ’ খুদে গৌরীর রামায়ণ পাঠে মুগ্ধ মোদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জন্মদিনের জন্য আয়োজনের ঘটায় কোনও কমতি ছিল না৷ সাত ফুট লম্বা মস্ত কেক থেকে আটশোর বেশি প্রদীপ প্রজ্জ্বলনের মতো অভিনব সব আয়োজন ছিল৷ তবে এসব সত্ত্বেও প্রধানমন্ত্রীকে দুর্মূল্য মুহূর্ত উপহার দিল এক খুদে দিব্যাঙ্গ৷ গৌরী নামে এই বালিকার মুখে রামায়ণ পাঠ শুনে মন্ত্রমুগ্ধ প্রধানমন্ত্রী৷

 প্রতিবন্ধী বাচ্চাদের দিব্যাঙ্গ হিসেবে অভিহিত করার ডাক বেশ কিছুদিন আগেই দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ জন্মদিনে এরকমই বেশ কিছু দিব্যাঙ্গ বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর কথা ছিল প্রধানমন্ত্রীর৷ নির্ধারিত সূচি অনুযায়ী তাদের কাছে পৌঁছেও গিয়েছিলেন৷ এক এক করে তাদের হাতে তুলে দেন ‘ডিজ্যাবিলিটি কিট’৷  এদের মধ্যেই ছিল ছোট্ট গৌরী৷ প্রধানমন্ত্রী নিজে হাত ধরে তাকে modi2_webমঞ্চে তোলেন৷ তারপর কোলে তুলে নেন, যাতে মাইক্রোফোনের নাগাল পায় সে৷ স্পষ্টতই বেশ ভয়ে ভয়ে ছিল ছোট্ট গৌরী৷ কিন্তু প্রায় ছেলে ভোলানো স্বরে প্রধানমন্ত্রী তাঁকে বারবার রামায়ণ শোনাতে বলেন৷ আর তারপরই গড়গড় করে সে শোনাতে থাকে রামায়ণ৷ যা শুনে হাততালির ঝড় ওঠে৷ এরপরই মোদির টুইট, তাঁর কাছে ওই মুহূর্ত দুর্মুল্য৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তখনই সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেছিলেন, “আমি সৌভাগ্যবান বলেই এদের সঙ্গে জন্মদিন কাটাতে পারছি৷ আর কোনও প্রধানমন্ত্রী কখনও এরকম করেছেন নাকি!” পরে এই মঞ্চ থেকেই দিব্যাঙ্গদের সমানুভূতি দিয়ে দেখার বার্তাটিও তুলে ধরেন প্রধানমন্ত্রী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.