Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Dalai Lama

কিশোরের ঠোঁটে চুম্বন, জিভ চুষে দেওয়ার প্রস্তাব! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে দলাই লামা

বৌদ্ধ ধর্মগুরুর বিরুদ্ধে শিশু নিগ্রহের অভিযোগ নেটিজেনদের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৩, ২০:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৯, ২০২৩, ২০:১৯

options
link
কিশোরের ঠোঁটে চুম্বন, জিভ চুষে দেওয়ার প্রস্তাব! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্কে দলাই লামা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক কিশোরের ঠোঁটে চুম্বন করে বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। সমাজমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। বৌদ্ধ সন্ন্যাসীর বলা কয়েকটি কথা নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। তাঁকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?” ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ঘটনাটি একটি ভরা সভার। দলাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত দলাইকে সম্মান জানাতে এসেছিল ওই কিশোর। তখনই তাঁর চুবুক ধরে ঠোঁটে চুম্বন করেন ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এইসঙ্গে ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, “তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আমি কিন্তু পোশাক খুলে ফেলব!’, নগ্ন হওয়ার হুমকি মত্ত তরুণীর, ভিডিও ভাইরাল]

ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন আধ্যাত্মিক গুরু! কেউ কেউ শিশু নির্যাতনের অভিযোগ এনেছেন। এক টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “দলাই লামা এক ভারতীয় কিশোরকে চুম্বন করছেন। এমনকী, তাঁর জিভ স্পর্শ করতে চাইছেন। ওঁকে স্পষ্ট উচ্চারণ করতে শোনা যাচ্ছে কথাটা, কিন্তু উনি কেন এটা করলেন?”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: সাংসদ পদ খুইয়েই ইটালীয় রেস্তরাঁয় রাহুল! ভাইরাল ছবি নিয়ে কটাক্ষ BJP-র, পালটা দিল কংগ্রেসও]

প্রসঙ্গত, এর আগেও বিতর্কে জড়িয়েছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী দলাই লামা। নিজের উত্তরসূরি বেছে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন, “যদি কোনও মহিলা দলাই লামা হন, তবে তাঁকে অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।” সেই ঘটনা ছিল ২০১৯ সালের। এবার অভিযোগ অবশ্য গুরুতর।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.