Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দোকান থেকে ১০,০০০ টাকা হাতিয়ে উধাও বাঁদর

চোখের নিমেষে কলার প্যাকেট 'চুরি' বাঁদরের৷ লোকজনের ব্যাগ লুঠের দৃশ্যও দেখা যায়৷ কিন্তু তা বলে দোকানের মধ্যে ঢুকে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৬, ২১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৬, ২০১৬, ২১:৫৩

options
link
দোকান থেকে ১০,০০০ টাকা হাতিয়ে উধাও বাঁদর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের নিমেষে কলার প্যাকেট ‘চুরি’ বাঁদরের৷ লোকজনের ব্যাগ লুঠের দৃশ্যও দেখা যায়৷ কিন্তু তা বলে দোকানের মধ্যে ঢুকে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়া!
কোনও সিনেমার দৃশ্যের গপ্পো নয়৷ এ একেবারে বাস্তব-কাহিনি৷ অন্ধ্রপ্রদেশের গুণ্টুরের একটি গয়নার দোকানে এমনই কাণ্ডকারখানা ঘটেছে৷ আর সেই বাঁদর ‘চোরের’ কীর্তিকলাপ ভিডিও সোশ্যাল মিডিয়ার রীতিমতো ‘ভাইরাল’ গিয়েছে৷ আর ‘চোর’ বাঁদরের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ৷
তা কী ঘটেছিল? ওই গয়নার দোকানের মালিক জানিয়েছেন, দোকানের লোকজনই বাঁদরকে লক্ষ্য করে পেয়ারা-ফল দিয়েছিল৷ তা নিতেই দোকানে ঢুকে পড়ে বাঁদর৷ প্রথমে দোকানের কর্মীদের আক্রমণ করে ‘চোর’৷ ভয়ে দোকানের কর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ আর সেই সুযোগেই নিশ্চিন্তে সময় নিয়ে বেশ কয়েকটা টাকার বান্ডিল হাতিয়ে নিয়ে যায়৷ টাকা আদায়ে চোরের পিছু পিছু ধাওয়া করা হলেও চোরের কোনও হদিশ পাওয়া যায়নি৷ বাঁদরের এই কাজে একেবারেই হতবাক দোকানের কর্মীরা৷
ভিডিওটিতে দেখা গিয়েছে, বাঁদরটি দোকানের মধ্যে ঢুকে প্রথমেই এদিন-ওদিক তাকাতে থাকে৷ কোথায় কী রয়েছে, তা ভাল করে দেখতে শুরু করে৷ পরে ঠিক যেখানে দোকানের টাকা থাকে, সেই ড্রয়ারের কাছে যায়৷ সেটি খুলে দিব্যি ১০ হাজার টাকা নিয়ে একেবারে দে দৌড়! দোকানের মালিক জানিয়েছেন, টাকা নিয়ে পালাচ্ছে বুঝতে পেরে কর্মীরা ধরতে যান৷ ততক্ষণে সে এলাকা থেকে অনেক দূরে৷ এই ঘটনার পাশাপাশি, মুম্বইয়ে একটি মন্দির থেকে বাঁদর এক ব্যক্তির ম্যানিব্যাগ নিয়ে পালানোর ঘটনাও ঘটেছে৷ ওই ঘটনারও তদন্ত শুরু করেছে পুলিশ৷ এমনকী, বাঁদরদের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসনের তরফে পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন এক পদস্থ আধিকারিক৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.