Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ আরএসএস সদস্যদের হাতে খুন যুবক

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১১ জন আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৬, ১৩:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৫, ২০১৬, ১৩:৫২

options
link
ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ আরএসএস সদস্যদের হাতে খুন যুবক zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম ধর্ম গ্রহণ করায় আরএসএসের সদস্যদের হাতে খুন হলেন কেরলের এক যুবক৷ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে ফয়জলকে হত্যা করা হয় বলে তাঁর পরিবারের অভিযোগ৷ কিন্তু ধর্মান্তরিত হওয়ার জন্য ফয়জলকে হত্যা করায়, ফয়্জলের মা’ও এদিন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়৷ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার পর মীনাক্ষী দেবীর নামও পরিবর্তিত হয়৷ বর্তমানে তাঁর নাম জামিলা৷

ফয়্জলের স্ত্রী এবং সন্তানের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি৷ যদিও ধর্মান্তরিত হওয়ায় বেশ আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি৷ তাঁর অভিযোগ, ইসলাম ধর্ম গ্রহণ করায় তাঁকেও ফয়্জলের মতোই হত্যা করতে পারে আরএসএসের সদস্যরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, ফয়্জলের আগের নাম ছিল কুমার৷ তিনি রিয়াধে গাড়ি চালাতেন৷ ছুটি কাটাতেই কেরলে ফিরেছিলেন৷ গত ২০ নভেম্বর তাঁর রিয়াধে ফিরে যাওয়ার কথা ছিল৷ কিন্তু ১৯ তারিখ রাস্তার ধারে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়৷ ফয়্জলের গলায় এবং মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল৷

এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১১ জন আরএসএস কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ৷ এদের মধ্যে ফয়্জলের শ্যালকও রয়েছেন৷ কিন্তু ঘটনায় মূল অভিযুক্ত নায়ারণ এখনও ফেরার৷ জানা গিয়েছে, সে স্থানীয় একটি মন্দিরে পুরোহিতের কাজ করে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.