সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনের পার্টিতে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় করতে গিয়েছিলেন অঙ্কুশ যাদব। কিন্তু সেখান থেকে আর ফেরা হল না। বন্ধুর হাতেই খুন হতে হল তাঁকে। অপরাধ? বন্ধুর সঙ্গে নাচতে রাজি হননি তিনি। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত কেতন শিরোদকরকে।
(যুদ্ধে বাজিমাত করবে বায়ুসেনার নজরদারি বিমান ‘নেত্র’)
সোমবার গভীর রাতে মুম্বইয়ের আন্ধেরি স্টেশনের কাছে একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন ২৫ বছরের অঙ্কুশ। সেখানেই উপস্থিত ছিলেন তাঁর বন্ধু কেতন। পুলিশ জানিয়েছে, পার্টিতে প্রায় সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। মোবাইল ফোনে জোরে গান বাজছিল। তখনই অঙ্কুশকে তাঁর সঙ্গে নাচের প্রস্তাব দেন বছর চব্বিশের কেতন। কিন্তু অঙ্কুশ প্রস্তাবে রাজি হননি। এর থেকেই শুরু হয় বচসা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইনস্পেক্টর বালাসাহেব সালুখে জানান, রাগের মাথায় মদ্যপ কেতন একটি লাঠি দিয়ে সজোরে অঙ্কুশের মাথায় আঘাত করে। মাথায় চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন অঙ্কুশ। অচেতন অবস্থাতেই তাঁকে ট্রমা কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরের দিন সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।
(স্ত্রীকে খুন করে মৃতদেহর সঙ্গে সহবাস স্বামীর)
আন্ধেরি স্টেশনের কাছে একটি লটারির দোকানে কাজ করতেন অঙ্কুশ। ময়নাতদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে কেতনের বিরুদ্ধে আন্ধেরি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার তাঁকে পুলিশ হেফাজত থেকে আদালতে তোলার কথা।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন