Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Mumbai Murder

৫ বছর আগে পালিয়েছে বউ, প্রতিনিয়ত ঠাট্টা করতেন বন্ধু! সহকর্মীর গলা কেটে ‘খুন’ যুবকের

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ১৮:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০২৫, ১৮:৩০

options
link
৫ বছর আগে পালিয়েছে বউ, প্রতিনিয়ত ঠাট্টা করতেন বন্ধু! সহকর্মীর গলা কেটে ‘খুন’ যুবকের zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ বছর আগে পালিয়েছিল বউ। তা নিয়ে লাগাতার অপমান করতেন ঘনিষ্ঠ বন্ধু। তাতেই বন্ধু তথা দীর্ঘদিনের সহকর্মীর গলা কেটে খুনের (Mumbai Murder) অভিযোগ যুবকের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মালাডে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দিলখুশ শাহ।অভিযুক্তের নাম গণেশ মণ্ডল। দু’জনেই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাঁরা বিহারে মধুবনীর বাসিন্দা। দু’জন একই ক্যাটারিং সংস্থায় কাজ করতেন। একজন রান্না করতেন। অন্যজন সহকর্মী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বৃহস্পতিবারে তাঁদের কাজ ছিল কান্দিভালিতে। ঘটনার দিন দু’জনে একই সঙ্গে কাজে যাচ্ছিলে। মালাড এলাকায় গণেশের সঙ্গে মজা করতে থাকেন দিলখুশ। ফের গণেশের বউ পালিয়ে যাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। তাতেই রেগে যান গণেশ। রান্নার কাজের জন্য সঙ্গে রাখা ছুরি দিলখুশের গলায় চালিয়ে দেন গণেশ। এই ঘটনার পর কাছের একটি হলের কাছে আহত দিলখুশকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন অভিযুক্ত। পুলিশ খবর পেয়ে দিলখুশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এরপরই বন্ধুকে খুনের (Mumbai Murder) অভিযোগে গ্রেপ্তার করা হয় গণেশকে। দিলখুশের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশের দাবি, গণেশের বিরুদ্ধে কোনও ক্রিমিনাল রেকর্ড পাওয়া যায়নি। খুনের মামলা দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.