সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকবার বলা হয়েছিল দাঁড়ি কাটতে৷ কিন্তু ধর্মের অনুশাসন মেনে গালের দাড়ির কাটতে অস্বীকার করেছিলেন কর্নাটকের ধারওয়াড়ের বাসিন্দা মাখতুম হুসেন, মাখতুম ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতেন৷
ভারতীয় সেনাবাহিনীর নিয়ম একমাত্র শিখ সেনাকর্মীরা ছাড়া দাড়ি কেউ রাখতে পারেন না৷ কিন্তু ধর্মীয় কারণে দাড়ি কাটতে রাজি হননি বছর চৌত্রিশের মাখতুম হুসেন৷ ২০০১ সালে মাখতুম তাঁর ঊর্দ্ধতন কর্তৃপক্ষকের কাছে দাড়ি রাখার অনুমতি চান৷ প্রথম তাঁর কম্যান্ডিং অফিসার অনুমতি দিলেও পরে নতুন নিয়মের দোহাই দিয়ে সেই অনুমতি পরে ফিরিয়ে নেন৷ ওই জওয়ানকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেওয়া হয়৷ পুণের কম্যান্ড হাসপাতালে সরিয়ে দেওয়া হয় ওই জওয়ানকে৷ সেখানেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে দাড়ি কেটে ফেলার নির্দেশ দেয়৷ কিন্তু জেদের বশে একেবারই পিছু হটতে রাজি ছিলেন না মাখতুম৷ বারবার নির্দেশ না মানায় শো-কজ করা হয় মাখতুমকে৷ সন্তোষজনক জবাব না মেলায় চোদ্দ দিনের নোটিসে তাঁকে বরখাস্ত করা হয়৷ সেনাবাহিনীর কোচির ট্রাইব্যুনাল একই নির্দেশ বহাল রাখে৷ ‘অবাঞ্ছিত’ কর্মী বলে তাঁকা বরখাস্ত করে সেনা৷ এরপরই কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হন ওই সেনাকর্মী৷ তাঁর আইনজীবী জানিয়েছেন, সুবিচার চেয়ে প্রয়োজনে সুপ্রিম কোর্টেও আবেদন করতে পারেন ওই জওয়ান৷
দাড়ি রাখা নিয়ে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীর আলাদা আলাদা নিয়ম অনুসরণ করে৷ সেনাবাহিনীতে শিখ ছাড়া অন্য ধর্মালম্বীরা সাময়িক ভাবে দাড়ি রাখতে পারেন তবে এই নিয়ম শুধুমাত্র কয়েকটি বিশেষ রেজিমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য৷ নৌবাহিনীতে কম্যান্ডিং অফিসারের অনুমতি সাপেক্ষে রাখা যায় দাড়ি৷ বিমানবাহিনীতে ডিউটি এবং প্যারাডের সময় কোন ধর্মের চিহ্ন বহন করতে পারেন না কর্মী-আধিকারিকরা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন