Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’!

ফরাসি গবেষকের দাবিতে শোরগোল নেটদুনিয়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৯, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০১৯, ১৭:৫৮

options
link
ব্যক্তিগত তথ্য বিদেশি সংস্থাকে পাচার করছে ‘মোদি অ্যাপ’! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুক-কেমব্রিজ অ্যানালিটিকা কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্ক। এ বার অভিযোগ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের অ্যান্ড্রয়েড অ্যাপ (নরেন্দ্রমোদি অ্যাপ) নিয়ে। এক ফরাসি ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞের অভিযোগ, গ্রাহকদের অনুমতি না নিয়ে তাঁদের অজান্তেই ব্যক্তিগত তথ্য ওই অ্যাপ একটি বিদেশি সংস্থাকে পাচার করে দিচ্ছে।

[ফেসবুক গ্রাহকদের তথ্যফাঁসে অভিযুক্ত কেমব্রিজ অ্যানালিটিকার একাধিক দপ্তরে তল্লাশি]

প্রধানমন্ত্রীর নিজস্ব ওই ওয়েবসাইটটি নথিভুক্ত হয়েছে ‘নরেন্দ্রমোদি ডট ইন’ নামে। যার মালিক ‘পিএম মোদি’। আর নথিভুক্ত ঠিকানা নয়াদিল্লির আকবর রোডের বিজেপি সদর দপ্তরের। একের পর এক টুইটে ফরাসি গবেষক এলিয়ট অ্যাল্ডারসনের অভিযোগ, ওই অ্যাপটি গ্রাহকদের অজান্তেই তাঁদের ব্যক্তিগত গোপনীয় তথ্য ‘ক্লেভার ট্যাপ’ নামে একটি মার্কিন সংস্থার কাছে পাচার করছে। ওই অ্যাপে লগ-ইন করলেই ব্যবহারকারীদের ডিভাইস (মোবাইল ফোন বা ট্যাব) সংক্রান্ত যাবতীয় তথ্য, ব্যক্তিগত গোপনীয় তথ্য একটি ডোমেইন ‘ইন.ডব্লিউজেডআরকেটি ডট কম’ (in.wzrkt.com)-এ পাচার করে দেওয়া হচ্ছে। অ্যাল্ডারসনের দাবি, ওই ডোমেইনটি মার্কিন সংস্থা ‘ক্লেভার ট্যাপ’-এর। অপারেটিং সফটওয়্যার কী ধরনের, কোন নেটওয়ার্ক ব্যবহার করা হচ্ছে, কোন কেরিয়ার, গ্রাহকের ই-মেল অ্যাড্রেস, ছবি, নাম ও লিঙ্গ পরিচয় ওই মার্কিন সংস্থা ‘ক্লেভার ট্যাপ’-কে গোপনে পাচার করে দেওয়া হচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
[লক্ষ্য ডিজিটাল ভারত, এবার কার্ডে টিকিট কাটলেই ছাড় দেবে রেল]

অ্যাল্ডারসনের আরও দাবি, এই ডোমেইনটিকে মার্কিন সংস্থা ‘জি ডেটা’ একটি ‘ফিশিং লিঙ্ক’ হিসাবে রেখেছে। ওয়েবসাইটের মালিক ‘গোড্যাডি’। তবে তার আদত পরিচয় গোপন রাখা হয়েছে। কেন ওই ডোমেইনের পরিচয় গোপন রেখেছে ‘ক্লেভার ট্যাপ’, প্রশ্ন অ্যান্ডারসনের। চলতি বছরের গোড়ায় অন্য একটি অ্যাপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অ্যাল্ডারসনের অভিযোগ ছিল, গ্রাহকদের ক্লিপবোর্ড ডেটা ‘ওয়ানপ্লাস’ সংস্থা একটি চিনা সার্ভারে পাচার করে দিচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.