Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Pariksha pe Charcha

‘পরীক্ষাকে উৎসব ভাবতে হবে’, ‘পরীক্ষা পে চর্চা’য় পড়ুয়াদের ভোকাল টনিক মোদির

জাতীয় শিক্ষা নীতি দেশকে পথ দেখাবে, মত প্রধামন্ত্রীর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২২, ১৩:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২২, ১৩:৫৮

options
link
‘পরীক্ষাকে উৎসব ভাবতে হবে’, ‘পরীক্ষা পে চর্চা’য় পড়ুয়াদের ভোকাল টনিক মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরীক্ষা যত কঠিনই হোক না কেন, তা নিয়ে অযথা ভয় পাওয়া চলবে না। বোর্ডের পরীক্ষা শুরু হবে ২৬ এপ্রিল। তার আগে দিল্লির তালকাটরা স্টেডিয়ামে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে ‘পরীক্ষা পে চর্চা’য় (Pariksha Pe Charcha) এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  

শুক্রবার পড়ুয়াদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “পরীক্ষাকে (Exam) উৎসব বলে মনে করতে হবে। আনন্দ করে পরীক্ষা দিতে হবে।” পড়ুয়াদের ভোকাল টনিক দিয়ে তিনি বলেছেন, “পরীক্ষা জীবনের একটি অংশ।” কীভাবে সাফল্য আসবে পরীক্ষায়? সাফল্যের মূলমন্ত্র হিসাবে তিনি জানিয়েছেন, “প্রস্তুতি ঠিক মতো না হলে ভয় চেপে বসে। প্রস্তুতি ঠিক থাকলেই পরীক্ষা ভাল হবে।” মোদি আরও বলেছেন, “আত্মবিশ্বাসে ভর করে পরীক্ষা দিতে হবে। সঠিক প্রস্তুতি থাকলেই বাড়বে আত্মবিশ্বাস।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ঝুলনের বিকল্প খুঁজে পাচ্ছে না বোর্ড, মহিলা টিমের সঙ্গে যুক্ত হচ্ছেন ভিভিএস]

কোভিড আবহে পড়াশোনা হয়েছে অনলাইনে। সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, “অনলাইন এবং অফলাইন পড়াশোনার মধ্যে কোনও পার্থক্য নেই।” তিনি পড়ুয়াদের বলেন, “অনলাইনে পড়াশোনা করার সময় মনস্থির করতে হবে। তবেই ঠিক মতো পড়াশোনা হবে।”     

অনলাইন শিক্ষার (Online Education) গুরুত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “অনলাইনে বিশ্বের যে কোনও পাঠ নেওয়া যায়।” আজকের ‘পরীক্ষা পে চর্চা’য় তিনি বলেছেন, “সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার মাধ্যমগুলিও পরিবর্তিত হয়েছে। পড়ুয়াদের উচিত উভয় মধ্যমকেই যথাযথ ভাবে ব্যবহার করা।” সঙ্গে তিনি আরও বলেন, “অনলাইন শিক্ষার ব্যাপ্তি অনেকটাই। তাই এই মাধ্যমের দ্বারা শিক্ষার বিকাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।” 

দেশের স্বার্থের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে বলে মত প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “জাতীয় শিক্ষা নীতিতে লাভবান হবে দেশ। ভারতকে নতুন দিশা দেখাবে জাতীয় শিক্ষা নীতি।” সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে পড়াশোনার ধরনধারণ। সেই কথা উল্লেখ করে মোদী বলেন,” স্কিল নির্ভর পড়াশোনায় জোর দিতে হবে।”   

পরীক্ষার সময় অভিভাবকদের দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, “পড়ুয়াদের উপর চাপ বাড়াচ্ছেন অভিভাবকরা। চাপ মুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।” তিনি আরও বলেছেন, “পড়ুয়াদের উপর প্রত্যাশা চাপ বাড়ায়। চাপমুক্ত হয়ে পরীক্ষা দিতে হবে।”   

[আরও পড়ুন: বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকার সমালোচনা, ‘নেত্রী মমতা’র প্রশংসায় পঞ্চমুখ শিব সেনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.