Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Narendra Modi

ইসরোয় যাওয়ার আগে কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে ‘বারণ’, বিতর্কের জবাব দিলেন মোদি

কেন প্রোটকল ভাঙলেন মোদি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১১:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৩, ১১:৫২

options
link
ইসরোয় যাওয়ার আগে কংগ্রেসি মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে ‘বারণ’, বিতর্কের জবাব দিলেন মোদি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসরোর (ISRO) বিজ্ঞানীদের সঙ্গে দেখা করতে প্রধানমন্ত্রী আসছেন শুনে বেঙ্গালুরুর হ‌্যাল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে চেয়েছিলেন কর্ণাটকের মুখ‌্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। কিন্তু মুখ‌্যমন্ত্রীকে আসতে ‘না’ বলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে প্রবল বিতর্ক জাতীয় রাজনীতিতে।

প্রোটোকল ভেঙেছেন মোদি। এমনই অভিযোগ তুলে শনিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছে কংগ্রেস। তাদের দাবি, মোদি ইচ্ছাকৃতভাবে সিদ্দারামাইয়াকে হ‌্যাল বিমানবন্দরে আসতে দেননি। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ সাফ বলে দিচ্ছেন,”কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী তাঁর আগেই ইসরোর বিজ্ঞানীদের সংবর্ধনা দেওয়ায় প্রধানমন্ত্রী বিরক্ত। সম্ভবত সেই কারণেই প্রোটোকলের বিরুদ্ধে গিয়ে তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রীকে বিমানবন্দরে আসতে দেননি তিনি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘বউমাকে রাজি করাও’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী]

পুরনো দৃষ্টান্ত তুলে জয়রাম রমেশ বলছেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে যখন চন্দ্রযান ১ সফল হল, তারপরই আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়েছিলেন মোদি। কংগ্রেস (Congress) নেতার প্রশ্ন, সেসব কী ভুলে গেলেন প্রধানমন্ত্রী? রমেশ বলছেন, মোদি সংকীর্ণ রাজনীতি করছেন।

[আরও পড়ুন: ‘বেশ করেছি, একটুও লজ্জিত নই’, বলছেন মুসলিম পড়ুয়াকে পেটানোর নিদান দেওয়া শিক্ষিকা]

এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীও। মোদি বলেন, “আমি কখন বেঙ্গালুরু পৌঁছব জানতাম না। তাই আমি কর্ণাটকের (Karnataka) মুখ‌্যমন্ত্রী, উপমুখ‌্যমন্ত্রী ও রাজ‌্যপালকে আমাকে স্বাগত জানাতে বিমানবন্দরে আসতে বারণ করি। ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেই চলে যাব। তাই এই সকালে তাঁদের ব‌্যস্ত করতে চাইনি।” উপমুখ‌্যমন্ত্রী ডিকে শিবকুমারের বক্তব‌্য, তিনি প্রধানমন্ত্রীকে আনতে যেতে তৈরি ছিলেন। কিন্তু সরকার পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এই বিষয়ে রাজনীতি করতে চান না বলে দাবি তাঁর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.