সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানবাহী রণতরী আইএনএস বিরাটকে পাকাপাকিভাবে ছুটি দিল ভারতীয় নৌবাহিনী। প্রায় পাঁচ দশক ধরে ভারতীয় জলপথকে নিশ্ছিদ্র করে রাখার পর এদিন কোচিতে চিরতরে অস্তাচলে পাঠানো হল আইএনএস বিরাটকে৷
এয়ারক্রাফট কেরিয়ারটিকে বিদায় জানাতে এদিন সকালে কোচিন পোর্ট ট্রাস্টে সাউদার্ন ন্যাভাল কম্যান্ড, চিফ অফ স্টাফ, অ্যাডমিরাল-সহ নৌবাহিনীর অন্যান্য আধিকারিকরা উপস্থিতি ছিলেন৷ প্রায় ৫৫ বছর ধরে নৌবাহিনীর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিল আইএনএস বিরাট৷ আইএনএস বিরাটকে ব্রিটেনের কাছ থেকে কিনেছিল ভারত৷ ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে তার সম্পর্ক প্রায় ২৭ বছরের৷ মেয়াদ-উত্তীর্ণ আইএনএস বিরাটকে অন্ধ্রপ্রদেশ সরকারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ অন্ধ্র সরকারের পরিকল্পনা, অবসর নেওয়া বিশ্বের সবচেয়ে পুরনো এয়ারক্রাফট কেরিয়ারকে ভাইজ্যাগে পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হবে৷
#INSViraat Southern Naval Command bid farewell to mighty Viraat as she left Kochi for the very last time 2day @SpokespersonMoD pic.twitter.com/iPxV4aRLxp
— SpokespersonNavy (@indiannavy) October 23, 2016
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন