Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Manipur government

মণিপুরে নতুন করে গড়ে উঠবে বিজেপি সরকার? শাহের পদক্ষেপে জল্পনা

বিরেন ইস্তফা দেওয়ার পর নতুন করে রাজ্যে সরকার গঠনের চেষ্টা করছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫, ১৩:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৫, ১৩:২৮

options
link
মণিপুরে নতুন করে গড়ে উঠবে বিজেপি সরকার? শাহের পদক্ষেপে জল্পনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মণিপুরে কি নতুন করে বিজেপি সরকার গঠন হতে চলেছে? বিজেপি বিধায়কদের দাবি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। শোনা যাচ্ছে, মণিপুরের ৪৪ জন বিধায়ক নতুন করে সরকার গঠনের জন্য একজোট হয়েছেন। তাঁরা সরকার গড়ার দাবিও জানাচ্ছেন। ঠিক তার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন। তাতে জল্পনা আরও বেড়েছে।

বুধবার বিকেলে রাষ্ট্রপতি ভবনের ‘এক্স’ হ্যান্ডেল থেকে রাষ্ট্রপতির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একটি ছবি পোষ্ট করা হয়। রাষ্ট্রপতি ভবনের অন্দরের সেই ছবি প্রকাশ হতেই জল্পনা তুঙ্গে। রাজনৈতিক মহলের মতে এদিন মণিপুরে আট বিজেপি বিধায়কসহ কয়েকজন বিধায়ক সেখানকার রাজ্যপাল অজয় ভাল্লার কাছে গিয়ে সরকার গঠনের দাবি পেশ করেছেন। সরকার গঠনের জন্য তাদের কাছে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক আছে বলেই তাঁদের দাবি। তারপরেই রাষ্ট্রপতির সঙ্গে শাহ সাক্ষাৎ মণিপুরে পালাবদলের চর্চাকে উস্কে দিয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মণিপুরে লাগাতার হিংসার পরে ফেব্রুয়ারি মাসে সেখানকার মুখ্যমন্ত্রী বীরেন সিং পদত্যাগ করার পরে সেখানে রাষ্ট্রপতি শাসন লাগু রয়েছে। ২০২৩ সালের ৩ মে মণিপুরে শুরু হয় মেতেই-কুকি সংঘর্ষ। সেই থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব রাজ্যটি। ২০২৪-এর শেষ দিন মণিপুরে রক্তক্ষয়ী হিংসার জন্য রাজ্যের সমস্ত নাগরিকের কাছে ক্ষমা চেয়েছিলেন বিরেন সিং। তারপরই তিনি ইস্তফা দেন।

এদিকে বিরেন ইস্তফা দেওয়ার পর নতুন করে বিজেপি সে রাজ্যে সরকার গঠনের চেষ্টা করছে। বিজেপি নেতা থোকস্যাম রাধেশ্যাম সিং দাবি করেছেন, “মণিপুরে নতুন সরকার গঠনের জন্য আমরা প্রস্তুত। ৪৪ জন বিধায়ক আমাদের সঙ্গে। রাজ্যপালকে সে কথা জানিয়ে এসেছি।” তবে সে রাজ্যে নতুন সরকার গঠন করতে হলে আগে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহার করতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.