Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Maharashtra

পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী, সন্দেহে যোনিতে পেরেক ঢুকিয়ে তালা দিলেন স্বামী!

ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্তকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ০৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০২৪, ০৯:৫৯

options
link
পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী, সন্দেহে যোনিতে পেরেক ঢুকিয়ে তালা দিলেন স্বামী! zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী জড়িয়েছেন অন্য কোনও সম্পর্কে। এই ‘আশঙ্কা’র বশে তাঁর প্রতি ভয়ংকর নির্মম আচরণের অভিযোগ উঠল মহারাষ্ট্রের বাসিন্দা এক নেপালি যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নির্যাতিতা।

ঠিক কী হয়েছিল? ৩০ বছরের ওই নেপালি যুবকের স্ত্রীও নেপালি। তাঁর বয়স ২৮ বছর। মহারাষ্ট্রের (Maharashtra) পিম্পরি-চিনচাওয়াড় এলাকায় থাকতেন তাঁরা। কয়েকদিন আগে অভিযুক্ত যুবক স্ত্রীর উপরে চড়াও হন। তাঁর সন্দেহ, অন্য কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে স্ত্রী। অভিযোগ, ঘটনার দিন স্ত্রীকে প্রবল মারধর করেন তিনি। তার পর তাঁর হাত-পা বেঁধে ফেলেন চাদর দিয়ে। এর পরই ধারালো ব্লেড দিয়ে কেটে দেন স্ত্রীর যোনির দুটি অংশ। সেখানে দুটি পেরেক ঢুকিয়ে একটা তালা ঝুলিয়ে দেন। এমন পাশবিক আচরণের পর নির্যাতিতা প্রবল চিৎকার করে কাঁদতে থাকেন। মেঝে ভেসে যেতে থাকে রক্তে। আশপাশের লোকেরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ভুয়ো সার্টিফিকেট নিয়ে শিক্ষকতা! বাগুইআটির নামী স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ]

পরে পুলিশে অভিযোগও দায়ের করেছেন ওই গৃহবধূ। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তদন্তকারীরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ঘটনার তীব্র নিন্দা করে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।

[আরও পড়ুন: কাল কালবৈশাখী, সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে ঝড়জল, কমবে গরম?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.