Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন?

সোশ্যাল মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন, মোদি কি তাহলে আনফ্রেন্ড করে দিলেন জনতাকে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১৮:০৮

options
link
একবারও ‘মিত্রোঁ’ বললেন না মোদি, জনতাকে কি UNFRIEND করলেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিত্রোঁ….চেনা সুরে পরিচিত মেজাজে এ ডাক শোনার জন্য মুখিয়ে ছিল দেশবাসী৷ কিন্তু কোথায় কী! বছরশেষের বক্তৃতায় একটিবারও সে কথা শোনা গেল না প্রধানমন্ত্রীর মুখে৷ জাতির উদ্দেশে তিনি অনেক কিছু বললেন ঠিকই, কিন্তু তা যেন তাঁর সিগনেচার স্টাইল থেকে অনেকটাই হটকে৷ নেটদুনিয়ার অবশ্য চোখ এড়ায়নি বিষয়টি৷ সেখানে তাই ঢেউ তুলছে প্রশ্ন- মোদি কি দেশকে তাহলে আনফ্রেণ্ড করলেন?

বছরশেষে মোদির বক্তৃতা নিয়ে সরগরম ছিল নেটদুনিয়া৷ ৮ নভেম্বর আচমকাই তিনি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন৷ ফলে আম জনতা প্রস্তুত ছিল না৷ কিন্তু এবার ঘোষণা আগেভাগেই ছিল৷ চমকপ্রদ কিছু জানাতে চলেছেন মোদি, এমনটাই প্রত্যাশা ছিল৷ বছরশেষের রাতে পার্টি মুডেও তাঁর স্বভাবসিদ্ধ মেজাজের বক্তৃতা শুনতে আগ্রহী ছিলেন অনেকে৷ আর সেখানে ইউএসপি ছিল বলা যায়, তাঁর মিত্রোঁ ডাক৷ এমনকী যতবার তিনি মিত্রোঁ বলবেন, ততবার কম টাকায় পানীয় দেওয়া হবে বলেও ঘোষণা করে দিয়েছিল একটি পাব৷ কিন্তু আশ্চর্য, গোটা বক্তৃতায় একটিবারও মিত্রোঁ কথাটি বলেননি মোদি৷ আর এ নিয়ে মশকরা করতে ছাড়েনি নেটদুনিয়া৷ সোশ্যাল মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন, মোদি কি তাহলে আনফ্রেন্ড করে দিলেন জনতাকে!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.