সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ ডিসেম্বর নয়, ২ ডিসেম্বর পর্যন্তই পুরনো বাতিল ৫০০ টাকার নোটে লেনদেন করা যাবে৷ বৃহস্পতিবার সন্ধেতেই বিষয়টি সরকারিভাবে ঘোষণা করা হবে বলে সূত্রের খবর৷
কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, পেট্রোল পাম্প, রেলের কাউন্টার, হাসপাতাল, বিমান টিকিট বুক-সহ সমস্ত সরকারি পরিষেবার ক্ষেত্রে ১৫ ডিসেম্বর পর্যন্ত পুরনো ৫০০ টাকার নোট ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ৷ কিন্তু এদিন তার সময়সীমা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ যদিও এ বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি৷ একটি সংবাদ সংস্থার টুইটকে রিটুইট করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ তাতেই এই সিদ্ধান্তের কথা স্পষ্ট হয়৷ অর্থাৎ শুক্রবার মধ্যরাতের পর বিদ্যুতের বিল বা পেট্রোলের দাম মেটাতে গেলে নয়া ৫০০ অথবা ২০০০-এর নোটই ব্যবহার করতে হবে৷
সন্ত্রাসবাদ এবং কালো টাকায় লাগাম টানতে গত মাসের ৮ তারিখ মধ্যরাত থেকে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই ঘোষণার পর প্রথমে জানানো হয়েছিল, ৩০ ডিসেম্বর পর্যন্ত বাতিল নোট ব্যাঙ্ক থেকে অদলবদল করা যাবে৷ কিন্তু পরে তারও সময়সীমা কমিয়ে ২৪ নভেম্বর করে দেওয়া হয়৷ এবার বাতিল ৫০০ টাকার নোটে সরকারি পরিষেবাও বন্ধ হতে চলেছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন