Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কাশ্মীরে গুলির লড়াইয়ে মৃত জঙ্গি, উদ্ধার ২০০০ টাকার নোট

ওই জঙ্গির কাছে নতুন ২০০০ টাকার নোট কিভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০১৬, ১৪:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২২, ২০১৬, ১৪:২৯

options
link
কাশ্মীরে গুলির লড়াইয়ে মৃত জঙ্গি, উদ্ধার ২০০০ টাকার নোট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  জম্মু-কাশ্মীরের বান্দিপোরায়  নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত জঙ্গির কাছ থেকে মিলল নতুন ২০০০ টাকার নোট৷ নিরাপত্তারক্ষীরা জানিয়েছে, মৃত ওই জঙ্গির কাছ থেকে মিলেছে নগদ ১৫,০০০ হাজার টাকা৷ যার মধ্যে ২টি ২০০০ টাকা ও বাকি গুলো ১০০ টাকার নোট৷ মঙ্গলবার নিরাপত্তারক্ষীদের গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর৷ সেনা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সীমান্ত পেরিয়ে ওই দুই জঙ্গি ঢোকার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়৷ পাল্টা গুলি ছোড়ে জঙ্গিরাও৷ দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর ওই দুই জঙ্গির মৃত্যু হয়৷ মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে৷

কিছুদিন আগেই দেশে কালো টাকা ও জাল নোটের কারবারিদের রমরমা রুখতে বাতিল হয়েছে পুরনো ৫০০ ও ১০০০ নোট৷ কেন্দ্রের তরফে দাবি করে হয়েছিল, এতে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় জঙ্গি কার্যকলাপ অনেকটাই আটকানো যাবে৷ পুরনো নোট বাতিল হওয়ায় সমস্যায় পড়বে জঙ্গিরা৷ তবে মঙ্গলবার মৃত ওই জঙ্গির কাছে নতুন ২০০০ টাকার নোট কিভাবে এল তা নিয়ে প্রশ্ন উঠছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত সোমবারই শ্রীনগর থেকে কিছু দূরে মালপোরায় একটি ব্যাঙ্ক থেকে ১৩ টাকা লুঠ করে দুষ্কৃতীরা৷ যে টাকার মধ্যে ১১ লক্ষ টাকাই ছিল পুরনো ৫০০ ও ১০০০ নোট৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.